শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দৌলতপুরে শেখ রাসেল দিবস পালিত

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১৯ অক্টোবর, ২০২৩ ০৭:৩২ পূর্বাহ্ন

    দৌলতপুরে শেখ রাসেল দিবস পালিত

    মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর জন্মদিন পালিত হয়েছে। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এম.পি ভার্চুয়ালি উপজেলা পরিষদ ভবনের ৫ম তলায় ১ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে চার হাজার বর্গফুট আয়তনের জয় সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার এর ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন।

    বুধবার (১৮ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা, সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়সহ সামজিক সংগঠন উপজেলা পরিষদ চত্তরে মুক্তমঞ্চে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে একটি বর্নাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ প্রদক্ষিণ শেষে হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত সভায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইমদাদুর রহমান তালুকদার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা: শাহ আলম সিদ্দিকী, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মোল্যা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কদ্দুস, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, দৌলতপুর প্রেসকাবের সভাপতি জালাল উদ্দিন ভিকু প্রমূখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ অক্টোবর, ২০২৩ ০৭:৩২ পূর্বাহ্ন