শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে : আইএমএফ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৩ অক্টোবর, ২০২৩ ১০:০৫ অপরাহ্ন

    বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে : আইএমএফ

    সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে যে, বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে।

    আইএমএফ এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের (এপিডি) পরিচালক (এপিডি) কৃষ্ণা শ্রীনিবাসন শুক্রবার বলেছেন, ‘আমি মনে করি, কর্মসূচির উদ্দেশ্য পূরণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা এবং কঠিন বৈশ্বিক পরিস্থিতিতে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনীতি সঠিক পথে রয়েছে।’

    বিশ্বব্যাংক গ্রুপ ও আইএমএফের বার্ষিক সভা উপলক্ষ্যে ‘ইকোনমিক আউটলুক ফর এশিয়া প্যাসিফিক’ বিষয়ক সংবাদ সম্মেলনে আইএমএফের পরিচালক এ কথা বলেন।
    এক প্রশ্নের জবাবে কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, বাংলাদেশে কর্তৃপক্ষ সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

    তিনি আরও বলেন, ‘তারা মূল্যস্ফীতি কমাতে মুদ্রানীতি কঠোর করেছে এবং নমনীয় বিনিময় হারের অনুমতি দিয়েছে।’ শ্রীনিবাসন উন্নয়ন ও অবকাঠামো উভয় ক্ষেত্রে লক্ষ্যসমূহ অর্জনে সহযোগিতা করার জন্য রাজস্ব সংগ্রহ বাড়ানোর ওপর জোর দেন।

    তিনি উল্লেখ করেন যে, বৈশ্বিক সংকটের কারণে বাংলাদেশসহ এ অঞ্চলের প্রতিটি দেশই চ্যালেঞ্জের মুখে পড়েছে। তিনি বলেন, প্রতিটি দেশেরই প্রবৃদ্ধি-বর্ধক সংস্কার এগিয়ে নিতে অবশ্যই তাদের প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে।

    তিনি আরও বলেন, নিম্ন স্তর থেকে সরকারের রাজস্ব অনুপাত বৃদ্ধি পেলে সরকারি ঋণ নিয়ন্ত্রণে রেখে শিক্ষা ও অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ চাহিদা পূরণে প্রয়োজনে অতিরিক্ত ব্যয় করার সুযোগ হবে।

    তিনি বলেন, আগামী বছরগুলোতে বহুপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং ভূ-অর্থনৈতিক বিভক্তির প্রভাব প্রশমিত করা এশিয়ার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির জন্য গুরুত্বপূর্ণ।
    তিনি বলেন, সে লক্ষ্যে এ অঞ্চলে আরও বেশি বিদেশি ও দেশীয় বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সংস্কার যা অশুল্ক বাণিজ্য বাধা হ্রাস, সংযোগ বাড়ানো এবং ব্যবসায়িক পরিবেশের উন্নতি অপরিহার্য।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর