শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সিংগাইরে নির্মাণের দুই মাসেই রাস্তায় ফাটল, জনদুর্ভোগ চরমে

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১২ অক্টোবর, ২০২৩ ১০:৩২ পূর্বাহ্ন

    সিংগাইরে নির্মাণের দুই মাসেই রাস্তায় ফাটল, জনদুর্ভোগ চরমে

    অবৈধ ড্রেজারের বিরূপ প্রভাবে প্রায় চৌদ্দ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সিংগাইরের একটি রাস্তায় ফাটল ও ভাঙ্গন দেখা দিয়েছে। সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে চলাচলকারী শত শত মানুষ।

    জানা গেছে, জনদুর্ভোগ লাঘবে সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের একটি আরসিসি সড়ক নির্মাণ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ। প্রায় ১৪ লাখ টাকায় নির্মিত সড়কটির বাস্তবায়ন করে মেসার্স নওশাদ এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় দুই মাস আগে সড়কের নির্মাণ কাজ শেষ হয়। কিন্তু অবৈধ ড্রেজারের কারনে ওই সড়কে রীতিমতো ভাঙন ও ফাটল দেখা দেয়।

    স্থানীয়দের অভিযোগ, জনৈক  মনির হোসেনের জমিতে বালু ভরাটের সময় ড্রেজিং এর পানি আরসিসি সড়ক দিয়ে প্রবাহিত হলে আরসিসি ঢালাইয়ের নিচ থেকে বালু সরে যায়। আস্তে আস্তে সড়কে দেখা দেয় ফাটল। বৃষ্টিতে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠে। যানবাহন এবং জনসাধারণ চলাচলে সৃষ্টি হয় অচল অবস্থা।

    বুধবার ১১  অক্টোবর সরেজমিন গিয়ে দেখা যায়, সড়কটি পশ্চিম পাশে ভাঙন ও ফাটল  দেখা দিয়েছে। এবং আরসিসি ঢালাইয়ের নিচ থেকে বালু সড়ে গেছে।
    এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড আ'লীগের সভাপতি আতোয়ার রহমান বলেন, এ সড়কটি এই এলাকার জনগণের চলাচলে একমাত্র অবলম্বন। বালু সিন্ডিকেটের ধৃষ্টতার কারণে রাস্তাটি আজ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিষয়টি সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি।

    এ বিষয়ে বালু ব্যবসায়ী মিন্টু মিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ না করে মোবাইল বন্ধ করে দেন। তবে বালু ব্যবসায়ী ও চান্দহর ইউনিয়ন পবিষদের ৬নং ওয়ার্ড সদস্য দিন ইসলাম বলেন, আমরা মাদরাসায় মাটি ভরাট করছি। অল্প কিছু কাজ বাকী আছে। আর অন্য কোথাও বালু ভরাট করা হয়নি এবং আরসিসি সড়ক ফাটলের অভিযোগটিও সঠিক নয়।

    ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদল বলেন, এই বিষয়ে আমি আমার সচিবের মাধ্যমে জানতে পেরেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
    সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ বলেন, বিষয়টি আমার জানা ছিল না, আপনার মাধ্যমে জানলাম। আমি এখনি ইউপি চেয়ারম্যানকে ফোন দিয়ে ব্যবস্থা নিতে বলছি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১২ অক্টোবর, ২০২৩ ১০:৩২ পূর্বাহ্ন