শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ইন্দুরকানিতে সরক্যরি রাস্তা বেড়া দিয়ে আটকানোর অভিযোগ

    পিরোজপুর প্রতিনিধি

    ১১ অক্টোবর, ২০২৩ ০১:৫২ অপরাহ্ন

    ইন্দুরকানিতে সরক্যরি রাস্তা বেড়া দিয়ে আটকানোর অভিযোগ

    পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় দক্ষিণ চর বলেশ্বরে এলজিইডির সরকারি রাস্তায় বাঁশ, সুপারির চটা আর জাল দিয়ে আটকিয়ে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী মহলের বিরুদ্ধে। 

     

    তাদের যুক্তি ছাগল গরুতে তাদের জমিতে লাগানো গাছ খেয়ে ফেলতে পারে তাই সহজে তা আটকে দেয়ার জন্য এই পদ্ধতিতে রাস্তার মাঝে বেড়া দিয়েছেন তারা। 

    এদিকে স্কুলের ছোট ছোট শিশুরা বলেছে তাদের এই বেড়া ডিঙিয়ে স্কুলে যেতে কষ্ট হয়। স্থানীয় জনগন বলেছে সরকারি রাস্তা সকলের চলাচলের জন্য তা আটকিয়ে ঠিক কাজ করেনি প্রভাবশালী মহল। প্রতিকারে প্রশাসনে দৃষ্টি আকর্ষন করেছেন স্থানীয় জনগন।

    জায়গার কেয়ারটেকার অভিযুক্ত শহিদ বলেন: যারা জমির মালিক তারা ঢাকায় থাকে, আমি তাদের প্রতিনিধি হিসেবে বেড়া দিয়েছি। গাছ লাগাইছি তখন সরকারি রাস্তার মধ্যে আমাকে বেড়াদিতে বলেছে । গরু ছাগলে গাছ খাবে এই জন্য বেড়া দিছি।

    স্থানীয় মসজিদের ইমাম আবুল হাসান বলেন, সরকারি রাস্তায় বেড়া দেয়া ঠিক হয়নি। জনগন চলাচল করে এই রাস্তাদিয়ে।, বেড়া দেয়ার কারনে এখন সকলের কষ্ট হচ্ছে, আমরা চাই এরকম সমস্যা থেকে দ্রুত সমাধান পেতে।

    আমরা যথন সংবাদ সংগ্রহে যাই তখন অসংখ স্থানীয় জনগন আমাদেরকে এক বাক্যে বলেন: রাস্তার মাঝখানে বেড়া দিয়ে রেখেছে, আমরা চাই সরকারি রাস্তা উম্মুক্ত করে দেয়া হোক

    স্কুলের শিশু শিক্ষার্থী বলেন, বেড়া দেয়ার কারনে আমাদের স্কুলে যেতে কষ্ট হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বক্কর ছিদ্দিকী বলেন : আমি নতুন এসেছি এব্যাপারে অতিদ্রুত তদন্তকরে ব্যাবস্থা গ্রহণ করবো।

    প্রভাবশালী মহল হওয়ায় এ বিষয়ে এলাকার জন প্রতিনিধিরা কেউ মুখ খুলতে চাননি।

     

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১১ অক্টোবর, ২০২৩ ০১:৫২ অপরাহ্ন