শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ভগবানপুর সরকারি প্রাথমিক স্কুলটি ভূয়া দলিলে প্রতিষ্ঠার অভিযোগ

    গাইবান্ধা প্রতিনিধি

    ১১ অক্টোবর, ২০২৩ ১১:০৪ পূর্বাহ্ন

    ভগবানপুর সরকারি প্রাথমিক স্কুলটি ভূয়া দলিলে প্রতিষ্ঠার অভিযোগ

    গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর (নব) সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭৫ সালে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা কালীন সময়ে বিদ্যালয়টির নামে ৩৪ শতাংশ জমি দান করেন ওই গ্রামের মৃত আলহাজ্ব মেনহাজ উদ্দিন মন্ডল এবং মৃত শওকত আলী মন্ডল। আলহাজ্ব মেনহাজ উদ্দিন মন্ডলের ছেলে আমিনুল ইসলাম গত ০৫/০১/১৯৮৮ সালে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি চাকুরীর মেয়াদ কাল শেষ করে গত ২০২২ সালের শেষে দিকে অবসর গ্রহণ করেন।

    বিভিন্ন তথ্যানুসন্ধান এবং সরেজমিন গিয়ে জানা যায়, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম মন্ডল তৎসময় ওই মৌজার ৫৩১, ৫৩৩, ৫৩৪ সাবেক দাগে তাঁর বাবা এবং চাচার নিকট থেকে ৩৪ শতাংশ জমি দেখিয়ে ভূয়া একটি দলিল সম্পাদনের মাধ্যমে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণের জন্য কোন জমি খুঁজতে গেলে দেখা যায় বিদ্যালয়টি যেটুকু জমি রয়েছে তাও বিদ্যালয়ের নামে নহে। ওই দাগের জমি গুলো প্রতিবেশীর বলে জানা যায়। পাশাপাশি বলা হচ্ছে আদালতে একটি বটোয়ারা মামলা রয়েছে। তাহলে প্রধান শিক্ষক আমিনুল ইসলাম এত বছর যাবৎ চাকুরী করা কালে একবারের জন্য বিদ্যালয়ের জমির কোন খোঁজ-খবর নেয়নি কেন? এখন তাঁর চাকুরী শেষ। তারপও আমিনুল ইসলাম চাকুরী করা কালীন সময়ে বিদ্যালয়ের বিভিন্ন অনুদানের টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।

    বিদ্যালয় নিকটবর্তী প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের বাপ-দাদার জমির দাগ তুলে দিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বর্তমানে ওই জমি নিয়ে আদালতে মামলা রয়েছে বলে জানান।

    এব্যাপারে তৎকালীন প্রধান শিক্ষক আমিনুল ইসলাম মন্ডলের সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

    অত্র ক্লাষ্টারের সহকারি উপজেলা অফিসার মো. আব্দুল হান্নান জানান, ভগবানপুর (নব) সরকারি প্রাথমিক বিদ্যালয়টির কোন কাগজ-পত্র নেই। যার কারণে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম মন্ডলের বেতন-ভাতা বন্ধ রাখা হয়েছে।

    অত্রালাকার সচেতন এলাকাবাসী জানান, ভূয়া দলিল দিয়ে বিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ১১ অক্টোবর, ২০২৩ ১১:০৪ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১১ অক্টোবর, ২০২৩ ১১:০৪ পূর্বাহ্ন