শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • লাইসেন্সকৃত পিস্তল দেখিয়ে হত্যার হুমকি, থানায় জিডি

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১০ অক্টোবর, ২০২৩ ০১:০৮ পূর্বাহ্ন

    লাইসেন্সকৃত পিস্তল দেখিয়ে হত্যার হুমকি, থানায় জিডি

    মানিকগঞ্জের সিঙ্গাইরে লাইসেন্সকৃত পিস্তল দেখিয়ে ছেলের শ্বশুরকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মুজিবুর রহমানের (৫৫) বিরুদ্ধে। গত রেববার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার চারিগ্রামের শেখ পাড়ায় এ ঘটনা ঘটে। এবিষয়ে ওই দিনই ভুক্তভোগী মহিবুর রহমান সিঙ্গাইর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
    অভিযুক্ত মুজিবুর রহমান একজন স্বর্ণ ব্যবসায়ী। তার একাধিক লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র রয়েছে।

     ভুক্তভোগী মহিবুর রহমান জানান,পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মুজিবুর রহমানের সাথে আমার বিরোধ চলছিলো। গত রোববার চারিগ্রামের শেখপাড়া মসজিদের সামনে রাস্তার ওপর দাঁড়িয়ে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি পিস্তল বের করে আমাকে মেরে ফেলার হুমকি দেন।

     অভিযুক্ত মুজিবুর রহমান বলেন, আমাদের মধ্যে কথা কাটাকাটির হয়। অস্ত্র প্রদর্শনের কোন ঘটনা ঘটেনি।
    সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ভুক্তভোগী মহিবুর রহমান একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১০ অক্টোবর, ২০২৩ ০১:০৮ পূর্বাহ্ন