শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিক্ষা সচিব আবু বকর করোনায় আক্রান্ত

    নিজস্ব প্রতিবেদক

    ১১ জানুয়ারী, ২০২২ ১১:৪১ অপরাহ্ন

    শিক্ষা সচিব আবু বকর করোনায় আক্রান্ত
    শিক্ষাসচিব

    শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার রাতে সচিব মো. আবু বকর ছিদ্দীকের কোভিড পজিটিভ হওয়ার খবর পাই।

    এর আগে গত ২ জানুয়ারি সচিব হিসেবে যোগ দেন মো. আবু বকর ছিদ্দীক। সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তাকে ফুল দিয়ে বরণ করেন।

    মো. আবু বকর ছিদ্দীক বিসিএস নবম ব্যাচের কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইং, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছিলেন তিনি। এর আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন মো. আবু বকর ছিদ্দীক।

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন মো. আবু বকর ছিদ্দীক। এছাড়াও তিনি গভর্নেন্স স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাবলিক প্রকিউরমেন্ট বিষয়ে আন্তর্জাতিক ডিপ্লোমা অর্জন করে সিআইপিএসের সদস্য পদ লাভ করেন মো. আবু বকর ছিদ্দীক।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১১ জানুয়ারী, ২০২২ ১১:৪১ অপরাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১১ জানুয়ারী, ২০২২ ১১:৪১ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১১ জানুয়ারী, ২০২২ ১১:৪১ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১১ জানুয়ারী, ২০২২ ১১:৪১ অপরাহ্ন