শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে শিক্ষক দিবসে ল্যাপটপ বিতরণ

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ৬ অক্টোবর, ২০২৩ ১১:০৭ পূর্বাহ্ন

    মানিকগঞ্জে শিক্ষক দিবসে ল্যাপটপ বিতরণ

    শেখ রাসেল ডিজিটাল ল্যাব  প্রকল্পের আওতায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ, স্ক্যানার সহ যাবতীয় শিক্ষা উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) রেহেনা আক্তার।

    বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ হল রুমে মতবিনিময় সভা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
    উপজেলা নির্বাহী অফিসার মো: আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাব রেজিস্টার উপমা নাগের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেহেনা আক্তার।

    সভায় শিক্ষা খাতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ সেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম রাজা, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, কৃষি কর্মকতা রেজাউল হক, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মোল্যা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কদ্দুস, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মোল্যা, জিয়নপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন, চকমিরপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, ধামশ্বর ইউপি চেয়ারম্যান এ্যাড: ইদ্রিস আলী, দৌলতপুর প্রেসকাবের সভাপতি জালাল উদ্দিন ভিকু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলিপ ফৌজদার, সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান প্রমূখ।

    জেলা প্রশাসক রেহেনা আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট শিক্ষক অপরিহার্য। তিনি বললেন শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের আওতায় মানসম্মত শিক্ষক শিক্ষার্থী তৈরিতে নানাবিধ পদক্ষেপ বাস্তবায়ন করছেন বর্তমান সরকার। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মত বিনিময়  সভায় সকল দপ্তর প্রধানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ  উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৬ অক্টোবর, ২০২৩ ১১:০৭ পূর্বাহ্ন