আওযামীলীগের সভাপতি প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের একজন সদস্য হয়ে সামনে দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনগণের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকার জন্য ভোট প্রার্থণা করে আসছি। উঠান বৈঠক ও বিভিন্ন ধরণের সমাবেশ করে আসছি। প্রার্থী কে হবেন তা নির্ধারণ করবেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিটি। তবে প্রার্থী যেই হোক না কেন, বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যহতি রাখতে ও দেশে শান্তির পরিবেশ রাখতে আওযামীলীগকে আবারো জনগণের ভোটে নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। কথাগুলো বললেন বর্তমানে আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ২০১৯সালে অবসরপ্রাপ্ত সমাজ সেবা মন্ত্রণালয়ের সাবেক সচিব ও ১৯৮২ সাল হতে ২০১৭সাল পর্যন্ত দেশ –বিদেশের বিখ্যাাত আটটি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী অর্জনকারী জিল্লার রহমান। আল্লাহর রহমতে ও মানুষের দোয়ায় আমি চাকরিজীবনে আমার এলাকার প্রায় তিন‘শ লোককে সরকারী চাকরি পেতে সহায়তা, প্রায় চার হাজার বেকারকে বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা, আমার শিবগঞ্জ উপজেলার প্রায় ২০/২৫স্কুল,কলেজ ও মাদ্রাসাকে এমপিও ভুক্ত করতে সহযোগিতা, শিবগঞ্জ সহ চাঁপাইনবাবগঞ্জ জেলায় শতভাগ সুবিধাভোগীর ব্যবস্থা,অল্প খরচে ডায়বেটিকস রোগীদের চিকিৎসার সুবিধার্থে শিবগঞ্জে ৩৩শতক জমির ওপর তিন কোটি ব্যয়ে ১০হাজার স্কুয়ার বর্গফুট বিশিষ্ট চারতলা বিল্ডিং নির্মাণ করে ২২জন বেকারের কর্মসংস্থান সম্বলিত ডায়বেটিকস সমিতি প্রতিষ্ঠা, শিবগঞ্জে শেখ রাসেল পূর্ণবাসন কেন্দ্র প্রতিষ্র্ঠ করে গরীব,অসহায় ও এতিম দুই ‘শ শিশুর( এক‘শ জন ছেলে ও এক‘ জন মেয়ে) শিক্ষা, বস্ত্র, চিকিৎসা ও খাওয়ার ব্যবস্থা, ব্যক্তিগত উদ্যোগে শিবগঞ্জ বাজারে ৪০ লাখ টাকা খরচ করে দুইজনের কর্মসংস্থান সহ গণগ্রন্থগার নির্মাণ, সরকারী ও ব্যক্তিগত যৌথ উদ্যোগে কিডনী রোগীদের অল্প খরচে চিকিৎসার সুবিধার্থে চাঁপাইনবাবগঞ্জে ৩৩শতক জমির ওপর ২৪ কোটি ব্যয়ে ৪০জন বেকারের কর্মস্থান সম্বলিত কিডনী ফাউন্ডেশ নির্মাণ, চাঁপাইনবাবগঞ্জে ১০ শতক জমির ওপর ২০ কোটি বরাদ্দে হার্ট ফাউন্ডেশনের কাজ চলমান রয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানে চাকরিকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের জন্য বৈশাখী ভাতার ব্যবস্থা ও চিকিৎসা খরচ ৫০% ছাড় দেয়ার ব্যবস্থা করেছি। তাছাড়া চাকরিকালীন সময়ে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলা নদী ভাঙ্গন কবলিত এলাকা হিসাবে তালিকাভুক্ত করে শুধু শিবগঞ্জের নদী ভাঙ্গন কবলিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ৮৬ লাখ টাকা বরাদ্দ করে সহযোগিতা করা হয়েছে। তিনি বলেন, আওয়ামীলীগ একটি বড় দল লবিং গ্রুপিং থাকতেই পারে।
তবে নির্বাচনের সময় কোন কিছুই থাকবে না। কোন বিদ্রোহী না সম্ভবনা নেই। সামনে নির্বাচনে নেত্রী ও নির্বাচন কমিটি যাকেই মনোনয়ন দিবেন তার হয়ে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য কাজ করবো। যেহেতু আওয়ামীলীগ দল সংখ্যার চেয়ে গুণগত মানকে বেশী প্রধান্য দিচ্ছে, সেদিক বিবেচনা করে যদি নেত্রী মনোনয়ন দেন।তবে বিজয়ী হয়ে এ আসনটি নেত্রীকে উপহার দেয়ার পাশাপাশি শিবগঞ্জে প্রায় আট লাখ মানুষের নিরাপত্তার জন্য পশ্চিম ও দক্ষিণ আঞ্চলে আরো দুটি পুলিশ স্টেশন স্থাপন, রাজশাহী হতে সোনামসজিদ পর্যন্ত চার লেন রাস্তা, শিবগঞ্জের অন্যতম অর্থকারী ফল আমের নায্য দাম পেতে সরকারী ভাবে চারটি ক্রয়কেন্দ্র স্থাপন, কানসাটকে পৌরসভা ও কানসাট একটি পঙ্গু হাসপাতাল নির্মান, শিবগঞ্জে ৪২ হাজার বেকার যুবকের কর্মসংস্থানের জন্য কল কারখানা স্থাপন, শিক্ষার মান উন্নয়নে স্কুল, কলেজ ও মাদ্রাসায় আধুনিক শিক্ষার ব্যবস্থা, শিশু, কিশোর, যুবক ও বয়স্কদের জন্য উন্নত সাংস্কৃতির ব্যবস্থা ও মাদক থেকে তরুন ও যুব সমাজকে রক্ষা করার জন্য ব্যপকভাবে খেলাধুলার ব্যবস্থা করবো।