শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আমার আস্থা জনগণ: নির্বাচনি প্রচারে আইভী

    নিজস্ব প্রতিবেদক

    ১১ জানুয়ারী, ২০২২ ০২:৪১ অপরাহ্ন

    আমার আস্থা জনগণ: নির্বাচনি প্রচারে আইভী
    নির্বাচনি প্রচারে আইভী

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমার আস্থা সবসময় আমার জনগণ। উনি (শামীম ওসমান) কীভাবে মাঠে থাকবেন, উনি একজন সংসদ সদস্য। তারা মাঠে থাকলে আচরনবিধি লঙ্ঘন হবে । আমি আবারও গনমাধ্যমের কাছে বলি আমার আস্থা সবসময় জনগ প্রতি ও আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। এর বাইরে আর কিছু বলতে চাই না।

    মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে খানপুরে নির্বাচনি প্রচারকালে একথা বলেন তিনি।

    শামীম ওসমানের ব্যাপারে আইভী বলেন, আমি বলিনি তারা আমার সাথে নেই। আমি সবসময় বলে এসেছি আমার সাথে আমার জনতা আছে৷ আমার দল যেহেতু আমাকে নমিনেশন দিয়েছে তাহলে নিশ্চয়ই দল আমার পাশে আছে। দলের ভেতর থেকে কে আসবে কে আসবে না সেটা আমার দেখার বিষয় না সেটা কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেখবে।

    আইভী বলেন, যেকোন প্রার্থীর ভেতরে শংকা থাকে। আমি তার বাইরে কেউ না। আমি অবশ্যই চাইবো নারায়ণগঞ্জের পরিবেশ সুন্দর থাকুক। প্রশাসন যেন নিরপেক্ষ থাকে, এ্যাক্টিভ থাকে। আমার ভোটাররা যেন ভোট দিতে যেতে পারে সে ব্যাবস্থা যেন করা হয়। যে কোন প্রার্থী অভিযোগ জানাতে পারে। কিন্তু বিগত দিনের ইতিহাস নারায়ণগঞ্জের নির্বাচনের পরিবেশ যতই টানটান থাকুক নির্বাচনের দিন এখানে সুষ্ঠু নির্বাচন হয়। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যায়। আশাকরি এবারও সেই রকম পরিবেশ থাকবে।
     

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১১ জানুয়ারী, ২০২২ ০২:৪১ অপরাহ্ন