শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায নয় মাসে ঝরল ১৭টি প্রাণ, আহত অনেক

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৪ অক্টোবর, ২০২৩ ০৯:২৯ পূর্বাহ্ন

    শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায নয় মাসে ঝরল  ১৭টি প্রাণ, আহত অনেক

    শিবগঞ্জে অহরহ ঘটছে সড়ক দূর্ঘটনা। বড় হচ্ছে মৃত্যুর মিছিল। মা-বাবা হারাচ্ছে ছেলে, স্ত্রী হারাচ্ছে স্বামী. স্বামী হারাচ্ছে স্ত্রী। এ যেন শিবগঞ্জের জন্য খুব সহজ  ব্যাপার হযে দাঁড়িয়েছে। দেখার কেউ  নেই। নেই কোন প্রতিকার। শিবগঞ্জে মাত্র নয় মাসে সড়ক দূর্ঘটনায় মারা গেছে ১৭ জন। আহত হয়েছে অনেকে। এ প্রতিকার শুধু লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট  ফিরিয়ে দেয়া ও  থানায়  একটি ইউডি মামলা  দায়ের করা। শিবগঞ্জ  থানার দেয়া সূত্র মতে গত ২২ জানুয়ারী সকাল ১০ টার দিকে ঘোষলওদা গ্রামে ব্রিজ এলাকায়  গুয়াবাড়ি চাঁদপুর গ্রামের দুলাল(২৬) মারা যায়। ১৭ মার্চ মুসলিমপুর  বাজার এলাকায় জাহির(৫০) ও তার পুত্র আব্দুল আলিম(১৭) সাইকল যোগে বাড়ি ফিরার পথে সোনামসজিদ থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের ধাক্কায ঘটনাস্থলেই আব্দুল আলিম মারা যায় এবং পিতার জাহির উদ্দিন গুরুতর আহত হয়।আট এপ্রিল সকাল নয়টার দিকে গোয়াবাড়ি চাঁদপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ভুটভুটির ধাক্কায়  পৌণে দুই বছরের শিশু হাফেজা খাতুন  ঘটনাস্থলেই মারা যায়। এক  মে সকাল  নয় টার দিকে পিঠালীতোলা গ্রামের  একরামুল হক(৭৩) সোনামসজিদ -চাঁপাইনবাবগঞ্জ মহা সড়কে সিএনজির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়।

    চার  জুন রাত  সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ পৌরসভাধীন গাঁজার মোড়ে মহাসড়কে ক্যাভাট ভ্যানের নিচে চাপা পড়ে শিশু রাহাত আলি(০৮) মারা যায় এবং তার মা রুমী বেগম(৩৫) গুরুতর আহত হয়। ১৭ জুন বিকাল সাড়ে পাঁচ টার দিকে হরিপুর মধ্যপাড়া গ্রামের মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই আরাফাত নামে তিন বছরের শিশু মারা যায়। দুই জলাই দুপুর আড়াইটার দিকে  ধুমিহায়াতপুর গ্রামে ব্যাটারী চালিত অটোগাড়ির ধাক্কায় শিশু ইয়াসিন আলি (৮)কে ধাক্কা  একই দিন বেলা তিন টার দিকে মারা যায়। ২২জুলাই সন্ধ্যা সোয়া সাতটার দিকে শিবগঞ্জ পৌরসভাধীন নরোত্তমপুর গ্রামের ভাঙ্গা ব্রিজের সামনে আব্দুর আলিম(৪৮) শিবগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরার পথে পিছন দিকে একটি পণ্যবাহী  ট্রাকের ধাক্কায় ঘটনা স্থলেই মারা যায়। এক আগস্ট সকাল সাড়ে নয় টার দিকে অটো গাড়ী যোগে গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য পাইলিৎ মোড়ে  পৌঁছা মাত্র পিছন দিকে একটি পণ্যবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থরেই সুজন আলি(১৪) মারা যায়। এ ঘটনায় অটো গাড়ীর যাত্রী হানিফা বেগম(৫০), সাইদুর রহমান(৬৫) আলমগীর  হোসেন (৩০)অটো চালক ও  কাকলী বেগম(৩৮)গুরুতর আহত হয়। ১১ আগস্ট  বিকাল সাড়ে পাঁচটার দিকে দাইপুখুরিয়া ইউনিযনের বাটার মোড়ে অটো গাড়ীর নীচে চাপা পড়ে আলিম (১০)নামে এক শিশু ঘটনাস্থলেই মারা যায়।

    ২৭ আগস্ট রাত আটটার দিকে মনাকষা ইউনিয়নের গোপালপুর ঘাট ব্রিজ এলাকায় ব্যাটারী চালিত ভ্যানের ধাক্কায় শিবগঞ্জ পৌরসভাধীন দেওয়ান জায়গীর গ্রামের তুহিন(২৭) ঘটনাস্থলেই মারা যায় এবং তার সাথে থাকা দুই বন্ধু তামিম (২৬) ও সনি(২৮) গুরুতর আহত হয়। ২০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে একবরপুর গ্রামে ব্যাটারীচালিত ভ্যানের ধাক্কায় কুয়েল(১৬) ঘটনা স্থলেই মারা যায়। ২১ সেপ্টেম্বর বেলা পৌণে ১২টার দিকে কানসাট চৌডালা রোডে পুস্কনী নামক স্থানে ট্রাকে ধাক্কায় মোবারপুর গ্রামের খলেস বেগম(৭০) ও শিবগঞ্জ পৌরসভাধীন মেডিকেল এলকার শ্রী ততন ভকত (৪০) ঘটনাস্থলেই মারা যায় এবং  আসাম উদ্দিন(৫৫) গুরুতর আহত হয়। ২৫ সেপ্টেম্বর সকাল পৌণে ১০টার দিকে খড়কপুর গ্রামে ট্রাকের ধাক্কায়  ্এমরান আলি(৪২) নামে এক ব্যবসায়ী ঘটনা স্থলেই মারা যায়। ২৮ সেপ্টেম্বর সকাল  সাড়ে ১১টার দিকে কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায়  ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী ইউসুফ আলি( ২৮) নামে এক ট্রাক চালক ঘটনাস্থলেই মারা যায় এবং তার সাথে থাকা ট্রাকের মেকার সজিব(২৭) গুরুতর আহত হয়।

    দূর্ঘটনার কারণ কি তা জানার জন্য উপজেলার মহাসড়ক সহ বিভিন্ন এলাকার রাস্তার পার্শবর্তী মানুষজন, শিক্ষক, শিক্ষার্থী ও পর্যবেক্ষকদের সাথে আলোচনা করে জানা গেছে যে সড়ক দূর্ঘটনায় অন্যতম কারণ হলো মহাসড়ক চার লেনের স্থলে দুই লেন, লাইসেন্সবিহীর চালক দিয়ে গাড়ি চালানা, হেলপার দিয়ে গাড়ি চালান,লাইসেন্স বিহীন চালকদের দ্বারা ভুটভুটি, নসিমন স্ট্রিয়ারিং গাড়ি চালানো  (কোন ব্রেক নেই, অতিরিক্ত শব্দ হয়,) অটো, ছোট বড় ব্যবসায়ীদের দ্বারা  রাস্তা  ঘিরে বালি, খুয়া, ইট রাখা  রাস্তা ঘিরে, রাস্তার ওপর লেদ মেশিনের কাজ করা, রাস্তার ওপর খুয়া ভাঙ্গা, রডের কাজ করা, রাস্তার ওপর খড়ি (জ¦ালানী) শুকানোর জন্য রাখা, রাস্তার পার্শে গরু বেঁধে রাখা ইত্যাদি কারণ রয়েছে।  এ গুলো রোধের জন্য সর্বশ্রেণীর মানুষ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৪ অক্টোবর, ২০২৩ ০৯:২৯ পূর্বাহ্ন