শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ী জেলা বিএনপির ফরিদপুর বিভাগীয় রোডমার্চ শুরু

    রাজবাড়ী প্রতিনিধি

    ৩ অক্টোবর, ২০২৩ ০৩:২৩ অপরাহ্ন

    রাজবাড়ী জেলা বিএনপির ফরিদপুর বিভাগীয় রোডমার্চ শুরু

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের এক দফা দাবিতে রাজবাড়ী থেকে বিএনপির ফরিদপুর বিভাগীয় রোডমার্চ শুরু হয়েছে।

     

    আজ (৩ অক্টবর) মঙ্গলবার সকাল থেকেই হাজার হাজার নেতা কর্মিরা রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে জরো হয়, এবং বেলা ১১টায় দিকে থেকে রোডমার্চটি শুরু হয়।

     

    ফরিদপুর-ভাঙ্গা-গোপালগঞ্জ-মাদারীপুর হয়ে শরীয়তপুরে গিয়ে রোডমার্চ শেষ হবে। রোডমার্চের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন ফারুক, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক শাহাজাদা মিয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ, বিএনপির ফরিদপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপির ফরিদপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক প্রমুখ।এদিকে রোডমার্চ সফল করার লক্ষে রাজবাড়ী জেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বাবু, যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া, সদস্য সচিব কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর