শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ছয় মাস বেতন না পেয়ে চীনে নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের পদত্যাগ

    নিজস্ব প্রতিবেদক

    ১১ জানুয়ারী, ২০২২ ০৭:৫১ পূর্বাহ্ন

     ছয় মাস বেতন না পেয়ে চীনে নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের পদত্যাগ
    ছয় মাস বেতন না পেয়ে চীনে নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের পদত্যাগ

    ছয় মাস বেতন না পাওয়ার প্রেক্ষিতে পদত্যাগ করে চলে গেছেন চীনে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত জাভিদ আহমদ কায়েম। একইসঙ্গে তিনি তাঁর পরবর্তী তালিবান উত্তরসূরির জন্য  সোমবার (৯ জানুয়ারি) একটি চমকপ্রদ পদত্যাগ নোট রেখে গিয়েছেন। ওই পদত্যাগ নোটে তিনি প্রকাশ করেন, কর্মকর্তারা গত ছয় মাস ধরে কোনো বেতন পাননি এবং ফোনের উত্তর দেওয়ার জন্য মাত্র একজন অভ্যর্থনাকারীকে রেখে যাওয়া হচ্ছে।

    জাভিদ আহমদ কায়েম টুইটারে জানান, গত আগস্টে তালিবানরা ক্ষমতা দখলের পর, সেখানে কর্মরতদের দেওয়ার জন্য তাকে দূতাবাসের ব্যাংক হিসাব থেকে কষ্টেসৃষ্টে অর্থ সংগ্রহ করতে হয়েছে।

    আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত ১ জানুয়ারি দেওয়া ওই নোটে কায়েম উল্লেখ করেন, “যেহেতু আমরা কাবুল থেকে গত ছয় মাস যাবৎ বেতন পাইনি, তাই আর্থিক বিষয়টির সমাধানের জন্য কূটনীতিকদের মধ্য থেকে আমরা একটি কমিটি নিযুক্ত করি”। পত্রটি আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়।

    https://twitter.com/JavidQaem/status/1480431455855468547

    তারপরও তিনি তার উত্তরসূরির জন্য কিছু অর্থ রেখে গিয়েছেন।ওই নোটে তিনি উল্লেখ করেন, “আজ, ১ জানুয়ারি ২০২২ পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্টে প্রায় ১,০০,০০০ ডলার অবশিষ্ট আছে।” এরপর তিনি কোথায় যাবেন সে বিষয়ে তিনি কিছু জানাননি।

    কায়েম তার ওই নোটে মৃতপ্রায় একটি দূতাবাসের চিত্র তুলে ধরে প্রকাশ করেন, দূতাবাসের পাঁচটি গাড়ির চাবি তিনি তার দপ্তরে রেখে ‍গিয়েছেন এবং অন্য সব কূটনীতিক চলে যাওয়ার পর, অবশিষ্ট একজন মাত্র স্থানীয় কর্মীকে কোনো অনুসন্ধানের জবাব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

    আফগানিস্তানের অনেক দূতাবাস কূটনৈতিক অচলাবস্থার মধ্যে রয়েছে। তালিবানের হাতে উৎখাত হওয়া পশ্চিমা-সমর্থিত সরকারের প্রতি অনুগত কর্মীরা এখনো সেইসব দূতাবাসের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

    কাবুলের পতনের পর থেকে, বেইজিংয়ে নিয়োজিত আফগানিস্তানের বেশ কয়েকজন কূটনীতিক তাদের পদ ছেড়ে চলে গিয়েছেন। টুইটটিতে কায়েম লেখেন, তার পদত্যাগ নোটটি “একটি সম্মানজনক দায়িত্বের অবসান”।
    (এএফপি, ভিওএ)

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ১১ জানুয়ারী, ২০২২ ০৭:৫১ পূর্বাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১১ জানুয়ারী, ২০২২ ০৭:৫১ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১১ জানুয়ারী, ২০২২ ০৭:৫১ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ১১ জানুয়ারী, ২০২২ ০৭:৫১ পূর্বাহ্ন