শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ১১ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে: সেলিম

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১ অক্টোবর, ২০২৩ ০৭:১৫ পূর্বাহ্ন

    ১১ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে: সেলিম

    বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, সরকারি ও আন্তর্জাতিক হিসেবে  বিগত ১৬ বছরে ১১ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তিনি বলেন আমাদের দেশে মাথাপিছু আয় ৩ লাখ টাকা। সেই হিসেবে পাঁচজনের একটি পরিবার ১৫ লক্ষ টাকা পাওয়ার কথা। কিন্তু কেউ কি এই টাকা পায়?

    শনিবার (৩০ আগস্ট) বিকেলে মানিকগঞ্জের মিতরা বাসস্ট্যান্ডে সিপিবি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শংকর প্রসাদ ভৌমিকের সভাপতিত্বে এবং সম্পাদক মন্ডলী সদস্য কমরেড মো: নজরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কমরেড আব্দুল মান্নান।  

    সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার, সহকারী সাধারণ সম্পাদক কমরেড আরশেদ আলী মাস্টার, সদর উপজেলা শাখার সভাপতি কমরেড আশরাফ সিদ্দিকী, পৌর কমিটির সভাপতি অধ্যাপক মীর মোকসেদুল আলম, সিংগাইর উপজেলা সভাপতি কমরেড মো.নাসির উদ্দিন, হরিরামপুর উপজেলা সভাপতি কমরেড ইমান আলী, কমরেড হরিপদ সূত্রধর, দৌলতপুরের কমরেড আব্দুল মান্নান, ঘিওরের কমরেড দুলাল বিশ্বাস, কৃষক নেতা কমরেড সেতোয়ার হোসেন খান প্রমুখ।

    কমরেড সেলিম বলেন, আমাদের দেশে কিছু লোক মেহনতি মানুষের টাকা নিজেদের হাতে নিয়েছে। কানাডা লন্ডন মালয়েশিয়া সহ বিশ্বের বহু দেশে এই টাকা পাচার করছে।
    তিনি আরো বলেন, বাংলাদেশের  রাজনীতি নিয়ে এখন রাজনীতি হচ্ছে। তাই রাজনীতিকে আগে বাঁচাতে হবে। নইলে জাতির মুক্তি নাই। দ্বিদলীয় শক্তির ঘারে বসে মার্কিন সাম্রাজ্যবাদ ও ভারতীয় আধিপাত্যবাদ চারপাশে ঘিরে আছে। মুক্তির পথ মেহনতী মানুষের পার্টি সিপিবিকে শক্তিশালী করা, কাস্তে প্রতিকে ঐক্যবদ্ধ হয়ে ভাত ও ভোটের অধিকারের লড়াই সংগ্রাম জোরদার করা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১ অক্টোবর, ২০২৩ ০৭:১৫ পূর্বাহ্ন