শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পদ্মার পানিতে পড়া ডেঙ্গু আক্রান্ত রোগী উদ্ধার

    গোয়ালন্দ থানা প্রতিনিধি

    ১ অক্টোবর, ২০২৩ ০১:০৬ পূর্বাহ্ন

    পদ্মার পানিতে পড়া ডেঙ্গু আক্রান্ত রোগী উদ্ধার

    চলন্ত ফেরি( এনায়েত পুরী) থেকে পদ্মানদীতে পড়ে যাওয়া ডেঙ্গু আক্রান্ত মো.শাহারীয়ার ইমন (২০) নামে এক যুবককে উদ্ধার করেছে দৌলতদিয়া নৌপুলিশ।

    সে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের আব্দুল্লা আল মামুনের ছেলে। সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তার মামার সাথে বাড়ীতে আসছিলেন। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

    প্রতক্ষ্যদর্শী ও ওই যুবকের মামা জানায়, ইমন ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা থেকে বাড়িতে আসার উদ্দেশ্যে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে এনায়েত পুরী ফেরিতে উঠে। ফেরিটি মাঝ পদ্মায় আসলে মাথা ঘুরে সে পদ্মায় পরে যায়। এসময় সাথে থাকা মামার আত্মচিৎকারে ফেরিতে থাকা যাত্রীরা নৌপুলিশকে খবর দেয়। পরে নৌপুলিশ এসে ইমনকে উদ্ধার করে।

    এ প্রসঙ্গে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জেএম সিরাজুল কবির বলেন, আমরা ওই যুবকে পদ্মায় পরে যাওয়ার সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে স্পিড বোর্ড যোগে পৌছে উদ্ধার কাজে সহযোগিতা করে সম্পূর্ণ সুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে তার মামার নিকট বুঝিয়ে দেই। তিনি আরো জানান নদীতে পরে যাওয়া যুবক ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলো। তবে আমরা তার সাথে কথা বললে তিনি এখন সুস্থ আছেন বলে জানান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১ অক্টোবর, ২০২৩ ০১:০৬ পূর্বাহ্ন