শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ীতে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি রায়

    রাজবাড়ী প্রতিনিধি

    ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:১৭ পূর্বাহ্ন

    রাজবাড়ীতে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি রায়

    রাজবাড়ীতে অপহরণের পর ১২ বছরের শিশু চতুর্থ শ্রেণীর ছাত্র রিফাদ হত্যা মামলায় তিন আসামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ সময় আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করেও জরিমানা করা হয়। বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় দেন। রায় প্রদানের সময় দন্ডপ্রাপ্ত আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

    দন্ডপ্রাপ্তরা হলো, রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকার রঞ্জিত কুমারের ছেলে রক্তিম, একই এলাকার দুলালের ছেলে রাসেল ও মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর এলাকার আব্দুল মালেকের ছেলে রনি।আদালত ও মামলা সুত্রে জানা যায়, গত ২০১৩ সালের ৬ নভেম্বর দুপুরে বিদ্যালয় থেকে ফেরার পথে সজ্জনকান্দা এলাকার প্রবাসী মোক্তার মন্ডলের ছেলে শিশু রিফাদকে অপহরন করে আসামীরা। এরপর ১৫ লক্ষ টাকা মুক্তিপন চাওয়া হয়। মুক্তিপন না পেয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর সজ্জনকান্দা এলাকার ভৈরব শীলের টয়লেটের ট্যাঙ্কিতে মরদেহ লুকিয়ে রাখেন তারা।এ ঘটনায় পুলিশ ফোন নম্বরের সূত্র ধরে আসামীদের গ্রেপ্তার করলে তদের স্বীকারোক্তি অনুযায়ি ওই বছরের ৯ নভেম্বর মরদেহটি উদ্ধার হয়।

    রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর পিপি এ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, 'শিশু রিফাদকে অপহরনের পর নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ মামলায় দীর্ঘ শুনানী শেষে বিচারক একটি সুন্দর রায় দিয়েছেন। এ রায়ে বিচারপ্রার্থী সঠিক বিচার পেয়েছে। আমরাও আদালতের প্রতি সন্তুষ্টি প্রদান করেছি।'




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:১৭ পূর্বাহ্ন