শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পরকীয়ার জেরে সন্তান ফেলে যাওয়া নারীর কারাদণ্ড

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৩২ পূর্বাহ্ন

     পরকীয়ার জেরে সন্তান ফেলে যাওয়া নারীর কারাদণ্ড

    পরকীয়ার জেরে ৮ বছরের পুত্র সন্তানকে ফেলে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ায় মা সুমী খাতুনকে একবছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়।


    মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রোমানা আফরোজ এ দণ্ডাদেশ দেন।

    মামলার বাদী পক্ষের আইনজীবী শহিদুল ইসলাম জানান, নয় বছর আগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দক্ষিণকাস্টসাগরা গ্রামের সুমী খাতুনের বিয়ে হয় পার্শ্ববর্তী পারখিদ্দা গ্রামের আব্দুর রাজ্জাকের সাথে। তিন বছর আগে চাচাতো ভাই সজীবের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন সুমী খাতুন। ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর স্বামীকে ছেড়ে ৮ বছরের পুত্র সন্তানকে ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যান তিনি। এ ঘটনায় ওই বছরের ২১ ডিসেম্বর আব্দুর রাজ্জাক তার স্ত্রী সুমী খাতুন ও তার পরকীয়া প্রেমিক সজীবের বিরুদ্ধে আদালতে দণ্ডবিধি ৪৯৪ ধারায় মামলা দায়ের করেন।

    দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত সুমীকে এক বছরের কারাদণ্ড দেন এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়। মামলার অপর আসামি সজীব হোসেনকে খালাস দেয়া হয়েছে। ওই দিন বিকেলেই অভিযুক্ত সুমী খাতুনকে কারাগারে পাঠানো হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৩২ পূর্বাহ্ন