শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অবৈধ বালু উত্তোলনে পদ্মার পাড় ভাঙ্গায় এলাকাবাসীর মানববন্ধন

    রাজবাড়ী প্রতিনিধি

    ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৩৯ অপরাহ্ন

    অবৈধ বালু উত্তোলনে পদ্মার পাড় ভাঙ্গায় এলাকাবাসীর মানববন্ধন

    রাজবাড়ীর পদ্না নদী থেকে অবৈধভাবে বালু উত্তলনের কারণে রাজবাড়ীতে নদীর পাড় ব্যাপক ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে, এর স্থায়ী সমাধানের জন্য অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ভূক্তভোগি মিজানপুর ইউনিয়নের সর্বস্তরের জনগন চরনারায়ানপুর এলাকায় পদ্মা পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    এ সময় এই মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য কোরবান আলীর সভাপতিত্বে এলাকার কয়েকশত নারী-পুরুষের অংশগ্রহণে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, আব্দুল মান্নান মোল্যা, নজর মওলা, রিনা পারভীন,খাদিজা বেগম প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর, বেনিনগর ও কালিতলা এলাকার তিনটি গ্রাম থেকে প্রায় ২০০ গজ দুরে পদ্মায় ব্যাপক ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এর ফলে গত কয়েকদিনে পটল, ভেন্ডি, ধুনদুলসহ বিভিন্ন সবজির প্রায় ১০০ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই ভাঙ্গনের আতঙ্কে রয়েছে সহস্রাধিক বসতবাড়ি, রাস্তা ঘাট, ব্রীজ, মহাদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সিলিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বহু স্থাপনা।
    এই ভাঙ্গন এখনও অব্যাহত থাকায় পদ্মা পাড়ের মানুষগুলো আতঙ্কিত হয়ে পড়েছে। নির্ঘুম রাত কাটছে তাদের। একালাবাসী বলেন অবৈধ বালু উত্তোলনের ফলে এ ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। কাজেই ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থাসহ অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানান তারা।

    এ প্রসঙ্গে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল আমিন বলেন, 'রাজবাড়ী জেলায় পদ্মা, হড়াই ও গড়াইসহ ৮৫ কিলোমিটার নদীপথ রয়েছে। যেখানেই ভাঙ্গন দেখা দেয় গুরুত্বভেদে ব্যবস্থা নেয় পানি উন্নয়ন বোর্ড। যে সকল স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে ওই সকল স্থানে দ্রুতই কাজ শুরু করা হবে।'




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৩৯ অপরাহ্ন