শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নারীকে থানায় আটক করে নির্যাতনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৩৯ পূর্বাহ্ন

    নারীকে থানায় আটক করে নির্যাতনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মানসিক ভারসাম্যহীন ভাগ্নেকে ছাড়াতে গিয়ে শিউলী খাতুন নামে এক নারীকে আটক করে থানায় বর্বর নির্যাতনের পর কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ১৩ সেপ্টেম্বর সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায়। তবে মারধরের কথা অস্বীকার করে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, ছিনতাই ঘটনায় জনতার হাতে আটককৃত ইমনকে থানা থেকে ছাড়া না হলে আত্মহত্যার চেষ্টা করে তার খালা শিউলী খাতুন। এসময় পুলিশ তাকে আটক করার চেষ্টা করলে সে উল্টো পুলিশকেই মারধর করেছে।

    এদিকে এঘটনায় আদালত থেকে জামিন লাভের পর বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি নারী শিবগঞ্জ উপজেলার দৌলতপুর কদমতলা গ্রামের আব্দুল মজিদের মেয়ে শিউলী খাতুন। সংবাদ সম্মেলনে শিউলী খাতুন অভিযোগ করে বলেন, গত ১২ সেপ্টেম্বর রাতে তার বোনের ছেলে মানসিক ভারসাম্যহীন ইমনকে পুলিশ একটি ছিনতাই মামলায় আটক করে এবং পরেরদিন সকালে শিউলী ও তার মা সাহেলা বেগম ইমনকে দেখতে গিয়ে সে ভারসাম্যহীন দাবি করে ডাক্তারের চিকিৎসাপত্র দেখালেও পুলিশ তা না শুনে তাদেরকে নানারকম হুমকি ও ভয়ভীতি দেখায়। পরে শিবগঞ্জ থানারও ওসি, এসআই সিরাজ, এএসআই শহিদুল ও এক মহিলা কনষ্টেবল শিউলী খাতুনকে বর্বর নির্যাতন করে এবং বেধরক মারধর করে তাকে প্রায় বিবস্ত্র করে হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে তার বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার মামলা দিয়ে কারাগারে পেরণ করে পুলিশ।

    সংবাদ সম্মেলনে শিউলী খাতুন আরও অভিযোগ করে বলেন, পুলিশের হাতে জব্দকৃত মাদক তার সৎ ভাই দুলালকে দিয়ে পুলিশ ব্যবসা করায় এবং দুলালের সাথে তাদের পারিবারিক বিরোধের জের ধরে পুলিশ তার পক্ষ নিয়ে এই ঘটনা ঘটিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। সংবদ সম্মেলনে ভুক্তভোগি শিউলী খাতুনের মাসহ পরিবারের অন্যসদস্যরা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৩৯ পূর্বাহ্ন