শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে খালেদার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৩৫ পূর্বাহ্ন

    মানিকগঞ্জে খালেদার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

    বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র আশু রোগমুক্তি কামনায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ'জুমা মানিকগঞ্জে দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়ছে। মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মী শরিক হন।


    নিজ বাসভবনে আয়োজিত মাহফিলে দোয়া মুনাজাত পরিচালনা করেন মানিকগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতা। বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সভাপতি সাবেক দৌলতপুর উপজেলা চেয়ারম্যান মো: তোজাম্মেল হক তোজা।

    পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক  রেজাউল করিম রাজার সঞ্চালনায় আরও  বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আবদুল মুন্নাফ, ডাঃ জহিরুল ইসলাম, কৃষক দল নেতা সানোয়ার হোসেন, আমজাদ হোসেন সরকার, জাগির ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুর রহমান নয়ন, হাবিবুর রহমান হবি, লায়ন মিলন প্রমূখ।
    বক্তারা অবিলম্বে সূ-চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া কে বিদেশ যেতে কোন প্রকার বাধাঁ না দেওয়ার আহবান জানান।

    বক্তারা  আরো বলেন, মাফিয়া বাকশালি সরকার  গণতন্ত্রের নামেে একদলীয় শাসন কায়েম করে যাচ্ছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস  করে ফেলেছে। মানুষের  ভোটের অধিকার কেড়ে নিয়েছে। গণতন্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা ও দেশপ্রেমকে ভয় পেয়ে তার নামে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে স্লো পয়জনিং করে হত্যা করতে পারে! কাজেই সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের জন্য সকলকে প্রস্তুতি নিতে আহবান করেন ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৩৫ পূর্বাহ্ন