শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের গণ-অনশন ও অবস্থান

    পিরোজপুর প্রতিনিধি

    ২২ সেপ্টেম্বর, ২০২৩ ১০:১০ অপরাহ্ন

    পিরোজপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের গণ-অনশন ও অবস্থান

    "ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই এবং সম-অধিকার ও সম-মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম চলবেই" এই স্লোগানকে সামনে রেখে সরকারি দলের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতি সমূহ বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ ও মহিলা ঐক্য পরিষদ পিরোজপুর জেলা শাখার যৌথ উদ্যোগে গণ অনশন ও গণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পিরোজপুরের বঙ্গবন্ধু চত্বর সিও অফিসের সামনে এই গণঅনশন ও অবস্থানে অংশগ্রহণ করেন জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

    গত নির্বাচনী ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা। কিন্তু বর্তমান সরকার এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি বলে জানাচ্ছেন ঐক্য পরিষদের নেতারা।

    এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি বাবুল হালদার, সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, সহ-সভাপতি অ্যাডভোকেট রাজশেখর দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক চন্দ্রশেখর হালদার, সাধারণ সম্পাদক এডভোকেট দিলীপ কুমার মাঝি, সাংগঠনিক সম্পাদক বিনয়-ভূষণ রায়, যুব ঐক্য পরিষদ সভাপতি শুভজিৎ শিকদার, মহিলা ঐক্য পরিষদের সভাপতি অপর্ণা হালদার, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ স্বরূপকাঠি উপজেলা শাখার সভাপতি শিশির কর্মকার, সিনিয়র সহ-সভাপতি মানিক সরকার, সাধারণ সম্পাদক রত্নেশ্বর কর্মকার রতন, সাংগঠনিক সম্পাদক শান্ত মজুমদার চন্দন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিউটি মিত্র প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ২২ সেপ্টেম্বর, ২০২৩ ১০:১০ অপরাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২২ সেপ্টেম্বর, ২০২৩ ১০:১০ অপরাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ২২ সেপ্টেম্বর, ২০২৩ ১০:১০ অপরাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ২২ সেপ্টেম্বর, ২০২৩ ১০:১০ অপরাহ্ন