শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নেছারাবাদে দিনের বেলা চুরি করতে গিয়ে ধরা পড়ল চোর

    পিরোজপুর প্রতিনিধি

    ২১ সেপ্টেম্বর, ২০২৩ ১০:০৬ পূর্বাহ্ন

    নেছারাবাদে দিনের বেলা চুরি করতে গিয়ে ধরা পড়ল চোর

    পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পৌর শহরের ১নং ওয়ার্ডে দিনে দুপুরে বাসার তালার হ্যাজবল্ট কেটে চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে জালাল মিয়া  (৩৫) নামে এক ব্যক্তি।

    বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে ওয়ার্ডের প্রবাশী শেরশাহ নামে জনৈক ব্যক্তির বাসায় এ ঘটনা ঘটে। জনতা ওই চোরকে ধাওয়া করে ধরে গণদোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

    প্রবাশীর স্ত্রী বলেন, তিনি বাসায় তালা মেরে ছাদে বসে রান্না করছিলেন। এসময় তিনি ছাদে বসে দেখেন দুইজন যুবক একজন অপরজনকে চোখের ইসারায় কি যেন বলছেন। বিষয়টি তার সন্দেহ হলে তিনি ও তার স্বামী শেরশাহ ছাদ থেকে বাড়ীর দ্বিতীয় তলায় নেমে দেখেন বাসার দরজার তালার হ্যাজবল্ট কাটা। এসময় ওই দুই যুবকের একজন তাদের দেখে দৌঁড় দেয়। তখন তারা চোর বলে চিৎকার দিলে স্থানীয়রাসহ তাদের ছেলে চোরের পিছু পিছু দৌঁড়ে চোরকে ধরে ফেলে। পরে পুলিশকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়।

    স্থানীয়রা জানান, চোরকে ধরে তারা দু’চারটা চড় থাপ্পড় দিলে চুরির কথা স্বীকার করে। তারা ঢাকার নারায়ণগঞ্জে থাকে বলে জানায়। তার সাথে আরো দুইজন সঙ্গী ছিল। তারা পালিয়ে গেছে।

    নেছারাবাদ থানার সাব-ইন্সপেক্টর (এস,আই) মোঃ রহিম জানান, গ্রেফতারকৃত চোরের বাড়ী মাদারিপুর জপলার রাজবাড়ী। সে ফরিদপুরের রাজবাড়ীর আহসান মিয়ার ছেলে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২১ সেপ্টেম্বর, ২০২৩ ১০:০৬ পূর্বাহ্ন