শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আটদিন ধরে বিদ্যুৎহীন শিবগঞ্জের চরাঞ্চল

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৩১ পূর্বাহ্ন

    আটদিন ধরে বিদ্যুৎহীন শিবগঞ্জের চরাঞ্চল

    টানা আট দিন যাবত বিদ্যুৎহীন রয়েছে পদ্মা পাড়ের পাঁচ শতাধীক গ্রাহক। গেল আট  দিন বগে পদ্মা নদীর তলদেশে বসানো সাবমেরিনের সব ক্যাবল ছিঁড়ে চরাঞ্চলবাসি অন্ধকারে থাকলেও প্রতিকারে উদ্যোগ নেয়নি বিদ্যুৎ বিভাগ। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।এদিকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে-আপাতত তাদের কিছু করার নেই।  জানাগেছে,গত রোববার রাতে পদ্মা নদীর তলদেশে বসানো সাবমেরিনের সব ক্যাবল ছিঁড়ে যায়। ফলে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায় শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চরলক্ষ্মীপুর, দক্ষিণ পাঁকা, নিশিপাড়াচর ও কদমতলা,উজিরপুর ইউনিয়নের সেতারাপাড়া এবং সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সূর্যনারায়ণপুর।

    সেতারাপাড়ার বাসিন্দা সাইদুর রহমান বলেন, আমার ছেলে চলতি বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে। বিদ্যুৎ না থাকায় পড়াশোনা করতে পারছে না। বার বার বিদ্যুৎ বিভাগকে সংযোগ স্থাপনের বিষয়ে অনুরোধ জানানো হলেও তারা কোন উদ্যোগ নচ্ছে না। একই এলাকার কৃষক তোয়াব আলী বলেন,গত আটদিন দিন ধরে চরাঞ্চলে বিদ্যুৎসেবা বন্ধ থাকায় তারা ভোগান্তিতে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় জমিতে সেচ দিতে পারছেন না। বাড়তি খরচে জ্বালানি তেলে শ্যালো টিউবওয়েলে সেচ দিতে হচ্ছে। অনলাইনে মোবাইল ব্যাংকিং, মুঠোফোনের চার্জ, নেটওয়ার্ক সেবার পাশাপাশি সরিষা-ধান-গম ভাঙানো মেশিনও বন্ধ রয়েছে। সাধারণ জীবনযাপনে পদে পদে ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে তাদের।  

    শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক বলেন, সাবমেরিন ক্যাবলের সাহায্যে চরাঞ্চলে বিদ্যুৎ আসায় এলাকার মানুষের জীবনমান বদলে গেছে। এখন বিদ্যুৎ ছাড়া জীবনযাত্রা অচল। দ্রুত সংযোগ স্থাপনে বিদ্যুৎ বিভাগ কে অনুরোধ রো হয়েছে। জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো.ছানোয়ার হোসেন বলেন,সাবমেরিন ক্যাবলের তার ছিঁড়ে যাওয়ার খবরটি কারিগরি সহায়তাকারী প্রতিষ্ঠানকে জানানো হয়েছে।সাবমেরিন ক্যাবলটি মেরামতে সময় লাগতে পারে। আপাতত তাদের কিছু করার নেই।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৩১ পূর্বাহ্ন