শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মাদকসেবী ও কারবারি দিয়ে মানিকগঞ্জে ছাত্রলীগ কমিটি

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:০৪ পূর্বাহ্ন

    মাদকসেবী ও কারবারি দিয়ে মানিকগঞ্জে ছাত্রলীগ কমিটি

    মাদক সেবনকারী   ও কারবারি এবং বিএনপি পরিবারের সন্তানদের কমিটিতে পদ দিয়ে মানিকগঞ্জের শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের নবনির্বাচিত কমিটি গঠন করার অভিযোগ উঠেছে।

    মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী সজিবুর রহমান ইফতীকে সভাপতি ও বিএনপি পরিবারের সন্তান আদিত্য পন্ডিত রিশাকে সাধারণ সম্পাদক পদ দিয়ে ১৫ সেপ্টেম্বর শুক্রবার মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম স্বাক্ষরিত কমিটি ঘোষণা করেন।

    কমিটি ঘোষনার সঙ্গে সঙ্গে শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের নতুন সভাপতি সজিবুর রহমান ইফতীর মাদক সেবনের  ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

    স্থানীয় ছাত্রলীগ নেতাদের সূত্রে জানা গেছে, সজিবুর রহমান শিবালয় ইউনিয়ন ছাত্রলীগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে মাদক সেবন ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। স্থানীয় একজন জনপ্রতিনিধির ছত্রছায়ায় তিনি মাদক ব্যবসা করে যাচ্ছেন।  এলাকার ছেলে মেয়েরা মাদক সেবনে জড়িয়ে পড়ায় স্থানীয় লোকজন সজিবুর রহমানের মাদক ব্যবসার প্রতিবাদ করেও ঠেকাতে পারছেন না। স্থানীয় জনপ্রতিনিধির কাছের লোক হওয়ায় ইফতীর বিরুদ্ধে প্রশাসনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।

    তিনি আরও জানান, নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আদিত্য পন্ডিত রিশার আপন চাচা এস কে পন্ডিত ভজন শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। এই কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    এই বিষয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন বলেন, স্থানীয় এমপি (নাঈমুর রহমান দুর্জয়) মহোদয়ের সুপারিশ অনুযায়ী কমিটি দিয়েছি। সজিবুর রহমানের মাদক সেবনের একটা ছবি ফেসবুকে ভাইরাল হয়ে তা মাননীয় এমপি মহোদয়কে দিয়েছি, এমপি মহোদয় বলেছে ছবিটি এডিট করা। আদিত্য পন্ডিত রিশার জন্য এমপি মহোদয় সুপারিশ করেছেন তাকে আমরা একারণে দিয়েছি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:০৪ পূর্বাহ্ন