শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় অটো চালক নিহত

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৩৮ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় অটো চালক নিহত

    চাঁপাইনবাবগঞ্জের শিবতলা মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রবিউল ইসলাম (২৭) এক অটো চালক নিহত হয়েছে ও সেলিম(১৯) নামে  এক যুবক আহত হয়েছে। এঘটনায়  ট্রাক চালককে আটক ও ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে ৭ সেপ্টেম্বর রাতে ।নিহত অটোচালক  হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড নরেন্দ্রপুর হরিশপুরের এরফান আলী ওরফে ববি মওলানার ছেলে রবিউল ইসলাম (২৭)। আহত যুবক একই এলাকার বাবর আলীর ছেলে সেলিম (১৯)।

    আটক ট্রাক চালক হচ্ছে, রাজশাহী জেলার চারঘাট হলদেগাছী গ্রামের মৃত ফজলি বেগম ও মৃত আজিম উদ্দিনের ছেলে গাফফার আলী (৫৫)।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার  রাতে   চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক গামী একটি অটোকে পিছন দিকে থেকে একটি দ্রুুতগামী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই রবিউর ইসরাম নিহত হয় এবং সেলিম নামে একজন গুরুতর আহত হয়। তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

    চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় এক জন নিহত হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো  হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৩৮ পূর্বাহ্ন