শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আইভীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তৈমুরের

    নিজস্ব প্রতিবেদক

    ৮ জানুয়ারী, ২০২২ ১১:১৯ পূর্বাহ্ন

    আইভীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তৈমুরের
    আইভি-তৈমুর

    এবার নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্ট। শুক্রবার রাতে রিটার্নিং কর্মকর্তার কাছে তৈমুরের প্রধান নির্বাচনী এজেন্ট ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদকএ টি এম কামাল আটটি পয়েন্টে লিখিত অভিযোগ দাখিল করেন।

    লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, আইভীর নৌকা প্রতীকের পক্ষে প্রতিটি ওয়ার্ডেই সারা দিন মাইকিং করা হচ্ছে। অথচ বেলা দুইটার পর থেকে মাইকিং করার বিধান রয়েছে। স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের হাতি প্রতীকের পোস্টার আইভীর নৌকা প্রতীকের পক্ষের লোকজন ছিঁড়ে ফেলছেন। লক্ষ্মী–নারায়ণ আখড়া, বন্দর খেয়াঘাট, নিতাইগঞ্জসহ প্রায় ২০টি স্থানে রাস্তার ওপর নৌকা প্রতীকের বড় বড় তোরণ আলোকসজ্জাসহ নির্মাণ করা হচ্ছে। পাইকপাড়া শাহ সুজা রোডে নৌকা প্রতীকের তিনটি ক্যাম্প নির্মাণ করা হয়েছে। নির্বাচন কমিশনের নিয়মবহির্ভূত মাপে নৌকার ফেস্টুন তৈরি করে শহরের বিভিন্ন স্থানে লাগানো হয়েছে। আইভী মেয়র না হওয়া সত্ত্বেও পুলিশ প্রটোকলে বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ৭ জানুয়ারি নবীগঞ্জের ২৩ নম্বর ওয়ার্ডের কাবিলের মোড়ে জনসভা করার জন্য বড় করে স্টেজ নির্মাণ করেছেন এবং সিটি করপোরেশনের কর্মচারীদের নির্বাচনী প্রচারকাজে লাগাচ্ছেন, যা আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার প্রতি আহ্বান জানান তিনি।
    বিজ্ঞাপন

    এ বিষয়ে এ টি এম কামাল বলেন, নৌকার প্রার্থী আইভীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এর আগেও আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দেওয়া হলে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

    তবে সেলিনা হায়াৎ আইভী অভিযোগ অস্বীকার করে বলেছেন, আচরণবিধি মেনে তিনি প্রচার–প্রচারণা চালাচ্ছেন। তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। বরং তৈমুর আলম খন্দকার আচরণবিধি লঙ্ঘন করে মাইক ব্যবহার করছেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৮ জানুয়ারী, ২০২২ ১১:১৯ পূর্বাহ্ন