শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিএনপির হামলায় রাজবাড়ী রেলওয়ের ওসি'সহ আহত ৩

    রাজবাড়ী প্রতিনিধি

    ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:০৫ পূর্বাহ্ন

    বিএনপির হামলায় রাজবাড়ী রেলওয়ের ওসি'সহ আহত ৩

    রাজবাড়ীতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন শেষে ফেরার পথে রেলওয়ে স্টেশনে জিআরপি থানা পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলার ঘটনায় রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু, উপ-পরিদর্শক (এসআই) বিধান ও কনস্টেবল শারমিনা খাতুন গুরুতর আহত হয়েছেন।

    শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে এই হামলার ঘটনা ঘটে।

    রেলওয়ের স্থানীয়রা জানায়, জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে,ট্রেনে বাড়ি ফেরার জন্য রাজবাড়ী রেলওয়ে স্টেশনে যান নেতাকর্মীরা। সেখানে হইচই করার সময় জিআরপি থানার ওসি তাদেরকে নিষেধ করেন। এ সময় নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওসিকে মারধর করেন। এ ঘটনায় এসআই বিধান ও কনস্টেবল শারমিনা খাতুন ওসিকে রক্ষা করতে গেলে তাদেরকেও মারধর করেন নেতাকর্মীরা। পরে গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

    রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বলেন, হামলাকারীদের হইচই করা নিষেধ করায় তারা হামলা চালিয়েছে। এতে তিনিসহ এসআই বিধান ও কনস্টেবল শারমিনা খাতুন আহত হয়েছেন। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:০৫ পূর্বাহ্ন