শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে নকলের দায়ে ৪৩ শিক্ষার্থী বহিস্কার, ১০ শিক্ষককে অব্যাহতি

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৪২ পূর্বাহ্ন

    শিবগঞ্জে নকলের দায়ে ৪৩ শিক্ষার্থী বহিস্কার, ১০ শিক্ষককে অব্যাহতি

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এইচএসসি /সমমান পরীক্ষায় নকল করার দায়ে কারিগরি শিক্ষাবোর্ডের ৪৩ জন ছাত্র-ছাত্রীকে বহিস্কার করছেন উপজেলা নির্বাহী অফিসার  মোঃ আবুল হায়াত।

    বৃহস্পতিবার দুপুর ২.০০ টার পরীক্ষায় ধাইনগর এন.টি.এম.কে আনক টিবিএম কলেজ (ভেন্যু: শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল) কেন্দ্রে ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা-১ বিষয়ে নকল করার দায়ে তাদের বহিস্কার করা হয়। সেই সাথে কেন্দ্রের ৫ টি রুমের দায়িত্বে থাকা ১০ জন শিক্ষককে এই বছরের পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রয় থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

    উপজেলা নির্বাহ অফিসার  আবুল হায়াত বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি কারিগরি শিক্ষা বোর্ড(ভোকেশনাল)  এইচএসসি পরীক্ষায় শিবগঞ্জ মডেল হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে নকল চলছে।

    এসময় গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা বই খুলে দেখে খাতায় লিখছে। এছাড়াও মোবাইল ফোন দেখেও নকল করছিলেন তারা। এর পেক্ষিতে ৪৩ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। আর ১০ জন শিক্ষককে দায়িত্ব  অবহেলার কারণে পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরীক্ষা কেন্দ্রের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৪২ পূর্বাহ্ন