শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিক্ষার্থীদের টিকা নিতে জন্মনিবন্ধনের শর্ত শিথিল

    নিজস্ব প্রতিবেদক

    ৮ জানুয়ারী, ২০২২ ০৮:০৬ পূর্বাহ্ন

    শিক্ষার্থীদের টিকা নিতে জন্মনিবন্ধনের শর্ত শিথিল
    শিক্ষার্থীদের টিকাদান/ফাইল ফটো

    ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকার আওতায় আনতে জন্মনিবন্ধন করার শর্ত শিথিল করেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, ২০০১ সালের পর জন্ম নেওয়া শিশুর জন্মনিবন্ধন করার ক্ষেত্রে বাবা-মায়ের জন্মনিবন্ধন নম্বর দিতে হবে না।


    গত বৃহস্পতিবার রাতে রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জেনারেল মো. ওসমান ভুইয়ার সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
    আদেশে বলা হয়েছে, সুরক্ষা অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের কোডিড-১৯ এর ভ্যাকসিন দেওয়ার জন্য জন্মনিবন্ধন আবশ্যক। ২০০১ সালের পর জন্ম নেওয়া শিশুর জন্মনিবন্ধনের ক্ষেত্রে ইউজওঝ ঝড়ভঃধিৎব এ বাবা-মায়ের জন্মনিবন্ধন নম্বর দেওয়ার নিয়ম আছে। কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান ও সুরক্ষা আ্যাপের মাধ্যমে নিবন্ধনের জন্য বাবা-মায়ের জন্মনিবন্ধন ছাড়া শিক্ষার্থীদের জন্মনিবন্ধন করার সিদ্ধান্ত হয়েছে।


    এতে আরও বলা হয়, ১২ থেকে ১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদানের জন্য সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পাদন করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের দেওয়া সনদের ভিত্তিতে প্রয়োজনে বাবা-মায়ের জন্মনিবন্ধন ছাড়া ন্যূনতম সময়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বলা হয়েছে।
    দেশে আবারও ধীরে ধীরে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে টিকা ছাড়া ১২ বছর বয়সী শিক্ষার্থী স্কুলে যেতে পারবে না বলে সিদ্ধান্ত নেয় সরকার।
    সারাদেশে গত ১ নভেম্বর ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীদের দেয়া হচ্ছে ফাইজারের টিকা। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলে শিক্ষার্থীদের এ টিকা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।


    জানা গেছে, গত বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছে ৪৫ লাখ ৭৮ হাজার ৯৫৮ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ৬ লাখ ৭৭ হাজার ৪১৭ জন।


    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জানা যায়, ঢাকা মহানগরীর ৭৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ১৫ হাজার। আর সারা দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী আছে ১ কোটি ২৫ লাখ ২ হাজার ১২৬ জন।


    করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। এর প্রায় দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজে সীমিত পরিসরে ক্লাস কার্যক্রম চালু হয়।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ৮ জানুয়ারী, ২০২২ ০৮:০৬ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ৮ জানুয়ারী, ২০২২ ০৮:০৬ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৮ জানুয়ারী, ২০২২ ০৮:০৬ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ৮ জানুয়ারী, ২০২২ ০৮:০৬ পূর্বাহ্ন