শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৯ অগাস্ট, ২০২৩ ০৭:৪৩ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

    চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক আজিনুল হক হত্যা মামলার রায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদÐ দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড করা হয়েছে। সোমবার (২৮ আগষ্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বারোরশিয়া তাহির হাজিরটোলা গ্রামের মাজেদ আলীর ছেলে হুমায়ন আলী ও একই গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে আব্দুল বারী। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৬ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

     

    রাষ্ট্রপক্ষের আইনজীবি রবিউল ইসলাম জানান, প‚র্ব শক্রতা ও জমি জমা নিয়ে বিরোধের জের ধরে ২০০৫ সালের ১৩ নভেম্বর ইসলামপুর ও দেবীনগর ইউনিয়নের শেষ সীমানায় কস্তুরা মাঠে দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষক আজিনুল হককে গুরুত্বর জখম করে প্রতিপক্ষরা। এসময় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক আজিনুল হক মারা যায়।ঘটনার পরের দিন ১৪ নভেম্বর নিহত আজিনুল হকের ছেলে আনোয়ার হোসেন বাদি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ থানার তৎকালিন অফিসার ইনচার্জ (ওসি) আহসানুল হক ২০০৮ সালের ৭ জানুয়ারি আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের উপস্থিতিতে এই দন্ডাদেশ প্রদান করেন আদালত।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৯ অগাস্ট, ২০২৩ ০৭:৪৩ পূর্বাহ্ন