শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ২৯ অগাস্ট, ২০২৩ ০৭:৩১ পূর্বাহ্ন

    মানিকগঞ্জে কুখ্যাত  মাদক কারবারি গ্রেফতার

    কুখ্যাত দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মানিকগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২৮ আগস্ট) বিকেলে শিবালয় উপজেলার  উত্তর মহাদেবপুর ও শিবালয় গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উত্তর মহাদেবপুর গ্রামের শওকত আলীর পুত্র  মো: কাদের মিয়া (৩৬) ও শিবালয় গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র মো: রনি মিয়া (৩৬)। এসময় তাদের নিকট থেকে ১৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: হামীমুর রশীদ জানান, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার দিনভর ৬ টি অভিযান পরিচালনা করা হয়। হেরোইন সহ গ্রেফতার করা হয় রনি ও কাদের নামে কুখ্যাত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে শিবালয় থানায় দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

    তিনি আরো জানান, রনির বিরুদ্ধে ৭টি এবং কাদেরের বিরুদ্ধে ৩টি মামলা বিচারাধীন রয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতের  মাধ্যমে কারাগারে প্রেরণ  করা হয়েছে। গ্রেফতারকৃতরা এলাকায় চিহ্নিত  মাদক কারবারি হিসেবে পরিচিত।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৯ অগাস্ট, ২০২৩ ০৭:৩১ পূর্বাহ্ন