শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তেতুলিয়া নদীর ভাঙ্গন থেকে রক্ষা পেতে চান এলাকাবাসী

    মনির আসলামী, ভোলা প্রতিনিধি

    ৭ জানুয়ারী, ২০২২ ১১:২৮ অপরাহ্ন

     তেতুলিয়া নদীর ভাঙ্গন থেকে রক্ষা পেতে চান এলাকাবাসী
    তেতুলিয়া নদীর ভাঙ্গন

    বদ্বীপ ভোলার লালমোহন ও তজুমদ্দিন নদী ভাঙ্গনের  কবল থেকে রক্ষা পেতে সকলের সহযোগিতা ও সময়োপযোগী পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন স্হানীয় জনগণ।

    স্হানীয় জনগণের পক্ষে ঢাকার সফল ব্যাবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব জাকির হোসেন জানান, তেতুলিয়ার করাল গ্রাসে দিনকে দিন হারিয়ে যাচ্ছে আমাদের প্রিয় জন্মস্হান গংগাপুর ও কুতুবা ইউনিয়নের হাজার হাজার ঘরবাড়ি ও ফসলি জমি। তেতুলিয়ার আগ্রাসী ভুমিকায় আজ শতশত লোক ভিটা বাড়ী ও সর্বোচ্চ হারিয়ে নিঃস্ব প্রায়।  তাই আমাদের গংগাপুর ও কুতুবাবাসীর সকলের প্রাণের দাবি- অতি দ্রুত  স্থায়ী ব্লকের মাধ্যমে বাঁধ নির্মাণ করে প্রিয় গংগাপুর ও কুতুবাকে যেন রক্ষা করা হয়।

    সংশ্লিষ্টরা জানান, যুগেযুগে ভোলাকে রক্ষা করতে অনেক চেষ্টা হলেও করালগ্রাসী তেতুলিয়ার ছোবল থেকে রক্ষা হয়নি। তারপরও জন্মভিটা ছাড়তে বাধ্য হয় মানুষ। নদীর তীরে দাড়িয়ে নিজের জীবন দিয়ে গড়া স্বপ্নের জগৎ নিমিষেই শেষ করে দিচ্ছে রাক্ষসী নদী।

    সচেতন মহল বলেন, আমরা মাননীয় এমপি আলী আজম মুকুল মহোদয়ের দ্রুত হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করছি। আমাদের আশা মাননীয় এমপি মহোদয়ের আন্তরিক ও জোর প্রচেষ্টার কল্যাণে এই নদী ভাঙ্গনের কবল থেকে আমরা অতি দ্রুত রক্ষা পাবো ইনশাআল্লাহ। এরইমধ্যে ভোলার মানচিত্রে অনেক এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ইতিহাস-ঐতিহ্য ও জন্মস্থান রক্ষায় সরকার ও দ্বায়িত্বশীল সবাইকে এগিয়ে আসতে হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৭ জানুয়ারী, ২০২২ ১১:২৮ অপরাহ্ন