শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে ৩ মাদকসেবী গ্রেফতার

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ২৫ অগাস্ট, ২০২৩ ০৭:০৮ পূর্বাহ্ন

    মানিকগঞ্জে ৩ মাদকসেবী গ্রেফতার

    মাদক সেবনের অপরাধে ৩ আসামী গ্রেফতার করেছে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে সদর উপজেলার  বকজুরি ও পশ্চিম দাশরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো সদর উপজেলা বকজুরি গ্রামের মৃত মঙ্গল শেকের পুত্র মোঃ শুকুর আলী (৬৮), চর হিজুলি গ্রামের সানোয়ার বেপারীর পুত্র সাঈদ মাহবুব (২৩) ও পশ্চিম দাশড়া গ্রামের আজিজুর রহমানের পুত্র নাফিস আহম্মেদ  (১৯)।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিচালক মো: হামীমুর রশিদ জানান, শুকুর আলীকে ২০০ গ্রাম গাঁজাসহ তার নিজ বাড়ি থেকে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। সাঈদকে পশ্চিম দাশড়া এলাকায় হেরোইন সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। তার নিকট থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া নাফিস কে  দাশড়া ইজাজ জিমনেসিয়ামের দক্ষিণ পাশে গাজা সেবনকালে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে ১০০ গ্রাম গাজা উদ্ধার করা হয। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ৪টি নিয়মিত ও ৪টি মোবাইল কোর্ট  পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়।এই বিষয়ে তিনটি মামলা হয়েছে।

     

    নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর  পাল জানান, মাদকদ্রব্য সেবনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ১ জনকে ৬ মাসের  বিনাশ্রম কারাদন্ড এবং  অপর দুই জন আসামীর প্রত্যেককে ৩  মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে। এ সময় আসামিদেরকে ১২শ' টাকা অর্থদণ্ড করা হয়। আসামীদের মানিকগঞ্জ জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ অগাস্ট, ২০২৩ ০৭:০৮ পূর্বাহ্ন