শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ীতে ইয়াবা বহনকারী কারারক্ষী সহ ২ জন গ্রেপ্তার

    রাজবাড়ী প্রতিনিধি

    ২০ অগাস্ট, ২০২৩ ১১:১১ অপরাহ্ন

    রাজবাড়ীতে ইয়াবা বহনকারী কারারক্ষী সহ ২ জন গ্রেপ্তার

    রাজবাড়ীর কালুখালী থানা পুলিশের অভিযানে পঞ্চান্ন পিস ইয়াবা বহনকারী কারারক্ষীসহ ২ জনকে গ্ৰেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো,গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার খাগড়াবাড়িয়া গ্রামের মোঃ কামাল উদ্দীন মোল্লার ছেলে ও রাজবাড়ী জেলা কারাগারে কর্মরত কারারক্ষী মোঃ মহিউদ্দিন মোল্লা (৩৮), কালুখালী উপজেলার মাজবাড়ী গ্রামের মোঃ খালেক শেখের ছেলে আলহাজ শেখ(২২)।

    রোববার (২০ আগষ্ট) সন্ধ্যা ৭ টার সময় কালুখালী থানার কুষ্টিয়াডাঙ্গী গ্রামের মন্টু বয়াতির বসতবাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর এই অভিযান পরিচালনা করে।

    কালুখালী থানার ওসি প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস বলেন,থানার  এসআই সুবোধ চন্দ্র বর্মন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা কালে  আলহাজ শেখকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং  রাজবাড়ী জেলা কারাগারে কর্মরত কারারক্ষী মোঃ মহিউদ্দিন মোল্লাকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে কালুখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর