শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ী আদালতে যুবককে ছুরিকাঘাত

    রাজবাড়ী প্রতিনিধি

    ১৩ অগাস্ট, ২০২৩ ০৯:৫৩ অপরাহ্ন

    রাজবাড়ী আদালতে যুবককে ছুরিকাঘাত

    রাজবাড়ী আদালতে মোবাইল চুরির মামলার হাজিরা দিয়ে আদালত থেকে বের হয়ে যাওয়ার সময় মোঃবকুল ফকির (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাত করেছেন মামলার বাদী পক্ষ। এতে বকুল ফকির গুরুতর আহত হন, প্রথমে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

     

    আজ রোববার (১৩ আগষ্ট) দুপুর পৌনে ২টার দিকে রাজবাড়ী আদালত থেকে বের জেলা শিল্পকলা একাডেমির বিপরীতে আতিয়ারের মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত বকুল ফকির রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর এলাকার রমজান ফকিরের ছেলে।

     

    প্রত্যক্ষদর্শীরা জানান, মোঃ বকুল ফকির রাজবাড়ী আদালতে মামলার হাজিরা শেষে প্রধান সড়কে আসে। এ সময় মামলার বাদী পক্ষের হয়ে ৩-৪ জন যুবক বকুলকে ছুরিকাঘাত করেন। যুবকদের নেতৃত্ব দেন সদর উপজেলার কৃষ্টপুর শ্রীপুর এলাকার বারেকের ছেলে মোঃসোহাগ।

     

    এ ঘটনা দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের হাত থেকে বকুলকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

     

     

    রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদাত হোসেন বলেন, বিষয়টি শোনার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থাগ্রহণ করা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর