শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে কোকো'র ৫৪ তম জন্মদিন পালিত

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১৩ অগাস্ট, ২০২৩ ১২:৩৫ পূর্বাহ্ন

    মানিকগঞ্জে কোকো'র ৫৪ তম জন্মদিন পালিত

    বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো'র ৫৪তম জন্মদিন পালন করেছে জেলা বিএনপি।

    শনিবার (১২ আগস্ট) বাদ জহুর  গিলন্ড মুন্নু সিটিতে এই দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়।
    জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি'র সভাপতি আফরোজা খান রিতা।

    এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মোকছেদুর রহমান ও অ্যাডভোকেট জহিরুল আলম খান লোদী, যুগ্ন সম্পাদক এস এম ইকবাল হোসেন, সাংগঠনিক  সম্পাদক এডভোকেট  নুরতাজ আলম বাহার ও গোলাম আবেদীন কায়সার এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।

    আফরোজা খান রিতা বলেন, আরাফাত রহমান  কোকো ছিলেন দেশের একজন বিশিষ্ট ক্রীড়া  সংগঠক। তার বর্ণাঢ্য খেলোয়ারি জীবন  অবিস্মরণীয়। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৩ অগাস্ট, ২০২৩ ১২:৩৫ পূর্বাহ্ন