শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মেয়রের সংবাদ সম্মেলন

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১১ অগাস্ট, ২০২৩ ১২:২৯ পূর্বাহ্ন

    মানিকগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মেয়রের সংবাদ সম্মেলন

    মানিকগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম মহিউদ্দিনের বিরুদ্ধে বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো: রমজান আলী। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজনকরা হয়।

    এ সময় প্যানেল চেয়ারম্যান ডা: জেসমিন আক্তার  কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা, আবুল কালাম আজাদ, পৌরসভার সচিবসহ পৌর কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মেয়রের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান সচিব বজলুর রহমান।

    সংবাদ সম্মেলনে  মেয়র রমজান বলেন, ব্রিটিশ আমল থেকে দখলে থাকা মানিকগঞ্জ পৌরসভার মালিকানাধীন জায়গা দখল করে অবৈধভাবে বহুতল মার্কেট নির্মাণ করেছে মানিকগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন।

    তিনি ক্ষমতার দাপট দেখিয়ে পৌর সভার  ৮ দশমিক ২৬ শতাংশ জমি অবৈধভাবে দখল করে ভবন নির্মাণ করেছেন। ওই ভবনের কক্ষ ভাড়ার জামানত ও মাসিক ভাড়া বাবদ অর্থ হাতিয়ে নিয়েছেন। এমনকি গত বুধবার পৌরসভার টিনসেট গুদামে তালা ঝুলিয়ে দেয় জেলা পরিষদ কর্তৃপক্ষ। এ সময় ওই গুদামে ৩টি ময়লার গাড়ি আটকে পড়ে। এতে  পৌরবাসী চরম দুর্ভোগের শিকার হয়।

    তিনি বলেন, সংবাদ সম্মেলন শেষে জনসমক্ষে টিনসেট  গুদামের তালা ভেঙে গাড়ি অবমুক্ত করা হয়।
    এবিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন বলেন, আমরা কেউ মার্কেট বা গ্যারেজে তালা দেইনি। তারাই নাটক সাজিয়েছেন।

    উল্লেখ্য, বিবদমান ৮ দশমিক ২৬ শতাংশ জমি নিয়ে উচ্চ আদালতে দায়ের করা মামলা বিচারাধীন রয়েছে।গত ২৬ জুলাই সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জজ আদালত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ পদান করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১১ অগাস্ট, ২০২৩ ১২:২৯ পূর্বাহ্ন