শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোয়ালন্দ উপজেলাকে ভূমিহীন গৃহহীনমুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর

    গোয়ালন্দ থানা প্রতিনিধি

    ৯ অগাস্ট, ২০২৩ ১০:৪৬ অপরাহ্ন

    গোয়ালন্দ উপজেলাকে ভূমিহীন গৃহহীনমুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন কালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন।

     

    বুধবার (০৫ আগস্ট) সকাল দশটার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ গৃহ গুলো উদ্বোধন করেন। এসময় দেশের ১২৩ জেলায় ২২ হাজার ১০১ টি ঘর উদ্বোধন করেন তিনি। এর মধ্যে গোয়ালন্দ উপজেলায় ১৩ টি ঘর হস্তান্তর করা হয়। এ নিয়ে এ উপজেলায় সর্বোমোট ৭০৭ টি ঘর হস্তান্তর করা হয়। এর পরই গোয়ালন্দ উপজেলাকে শতভাগ গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।

     

    গোয়ালন্দ উপজেলা হল রুমে গৃহ হস্তান্তর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। এ-সময় আরও উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নার্গিস পারভীন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য, মুক্তিযোদ্ধা, সুধী সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর