শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জ জেলাকে ভূমিহীন গৃহহীনমুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ৯ অগাস্ট, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ন

    মানিকগঞ্জ জেলাকে ভূমিহীন গৃহহীনমুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর

    মানিকগঞ্জে অবশিষ্ট ২২৭ টি ঘর উপহার দিয়ে জেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

    বুধবার (৯ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কলফারেন্সের মাধ্যমে ঘরের দলিল ও চাবি হস্তান্তর মাধ্যমে এই ঘোষণা করা হয়। 

    জেলা প্রশাসক রেহেনা আক্তার জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মানিকগঞ্জের ৭টি উপজেলার ১ হাজার ৪'শ ৪৫ জন অসহায় পরিবারের মাঝে এই ঘর হস্তান্তর করা হলো।

    আজ সদর উপজেলায় ১১৯টি, শিবালয় উপজেলায় ১৯টি ও হরিরামপুর উপজেলায় ৮৯টি ঘর হস্তান্তর করা হয়। এর আগে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ৭টি উপজেলায় ১২২৮টি ঘর নির্মাণ করে অসহায় ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়। 

    তিনি বলেন, সুবিধাভোগী পরিবারের মাঝে কর্মমুখী প্রশিক্ষণ ও ঋণ সুবিধা প্রধানের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর