শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ কাজে দুর্নীতির অভিযোগ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ৬ জানুয়ারী, ২০২২ ১০:২২ পূর্বাহ্ন

    পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ কাজে দুর্নীতির অভিযোগ
    নির্মাণাধীন প্রাথমিক বিদ্যালয় ভবন

    পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণে দুর্নীতি-অনিয়মের অভিযোগে ভেঙ্গে নতুন করে করা হল নির্মাণ কাজ। ঘটনাটি ঘটেছে উপজেলার গদাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।

    অভিযোগে জানানো হয়, ঠিকাদারী প্রতিষ্ঠান ব্যাপক দুর্নীতি-অনিয়মের আশ্রয় নিয়ে বিদ্যালয়ের দ্বিদল ভবন নির্মাণ কাজ এগিয়ে নিচ্ছিলেন। তবে বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা অভিযোগ তুললে বিষয়টির তদন্তে যান উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্তে অনিয়মের বিষয়টি প্রমানিত হওয়ায় নির্মাণাধীন লিংটনসহ স্থাপনা ভেঙ্গে নতুন করে সম্পন্ন করা হয়েছে।

    অভিযোগে আরো জানানো হয়, উপজেলার গদাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণে সরকার ৯৫ লক্ষ ৫৯ হাজার ৬ শ’ টাকা বরাদ্দ দেয়। যার প্যাকেজ নং-ড-১০-৩২৬। নির্মাণ কাজ সম্পন্ন করতে সাতক্ষীরার কাটিয়া বাজারস্থ ইকবাল জমাদারের মালিকানাধীন ইকবাল এন্ড বাবলু জেভি কে কার্যাদেশ প্রদান করা হয়।এলাকাবাসী জানায়, কাজের শুরুতেই ঠিকাদারী প্রতিষ্ঠান নানা দূর্নীতি-অনিয়মের আশ্রয় নিয়ে নি¤œ মানের ও পরিমাণে কম রড, সিমেন্ট, বালু, খোঁয়াসহ অন্যান্য উপকরণ দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

    স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গেলে কাজের সাইডে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষের জনৈক মোহন জানান, নির্মাণ কাজে সিমেন্ট, বালু, খোঁয়াপরিমাণ মত দিলেও ভূলক্রমে ভবন অভ্যন্তরের লিন্টনে প্রায় ২শ’ কেজি রড কম দেওয়া হয়েছিল। তবে পরে তা ভেঙ্গে নতুন করে সম্পন্ন করা হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারের ব্যবহৃত মোবাইলে জানতে চাইলে তিনি বলেন, পাইকগাছার সাইডটা তার পার্টনার দেখা-শুনা করেন, তিনিই এব্যাপারে ভাল বলতে পারবেন।

    এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ার পর অভিযুক্ত লিন্টন ভেঙ্গে নতুন করে করা হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৬ জানুয়ারী, ২০২২ ১০:২২ পূর্বাহ্ন