শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবালয়ে গণধর্ষণের অভিযোগে ৪ যুবক গ্রেফতার

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ৯ অগাস্ট, ২০২৩ ০৮:২৪ পূর্বাহ্ন

    শিবালয়ে গণধর্ষণের অভিযোগে ৪ যুবক  গ্রেফতার

    নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ৪ যুবককে গ্রেফতার করেছে  শিবালয় থানা পুলিশ। সোমবার (৭ আগস্ট) দিবাগত রাত ২ টায় উপজেলার ফলসাটিয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ৪ যুবককে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলো শিবালয় উপজেলার ফলসাটিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ হাসান (২৭), আমজাদ হোসেনের ছেলে সজীব মিয়া (২২),  চান মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫) ও অলিল মিয়ার ছেলে মোহাম্মদ বিজয় মিয়া (২২)।

    পুলিশ জানায়, গত রোববার ৬ আগস্ট সকাল সাড়ে ৯ টার দিকে ধর্ষণের শিকার নবম শ্রেণীর ওই ছাত্রী স্কুলে যাওয়ার উদ্দেশ্যে ফলসাটিয়া বাসস্ট্যান্ডে পৌছালে তার বন্ধু তরিকুলের সাথে দেখা হয়। এক পর্যায়ে তারা  ফলসাটিয়া এলাকার জনৈক  ফয়সালের বাড়িতে বেড়াতে যায়। ওই বাড়ি একটি ঘরে তরিকুল ও তার বান্ধবী এবং ফয়সাল, আলামিন ও রাহুল নামের তিন যুবক কথা বলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে অভিযুক্ত  হাসান, সজিব, রুবেল ও বিজয় উক্ত  ঘরে প্রবেশ করে তরিকুল ও তার বান্ধবীকে বলে “এখানে তোরা কি করছিস”? পরে তরিকুলসহ ঐ চার জনকে ঘর থেকে বের করে দেয় আসামীরা। পরে ঐ ছাত্রীকে ঘরের ভিতর আটকে রেখে  জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

    এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সোমবার শিবালয় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেন।
    মামলার তদন্তকারী কর্মকর্তা শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) শেখ ফরিদ হোসেন বলেন, স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৪ আসামী গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৯ অগাস্ট, ২০২৩ ০৮:২৪ পূর্বাহ্ন