অগ্রণী ব্যাংকে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

৭ অগাস্ট, ২০২৩ ০৯:১৫ পূর্বাহ্ন

অগ্রণী ব্যাংকে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করেছে অগ্রণী ব্যাংক। ৫ আগস্ট ২০২৩ ঢাকার ধানমন্ডিস্থ আবাহনী মাঠে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন অগ্রণী ব্যাংকের পরিচালক বিশ^জিৎ ভট্টাচার্য খোকন এনডিসি, মফিজ উদ্দীন আহমেদ, কাশেম হুমায়ূন, কে এম এন মঞ্জুরুল হক লাবলু, তানজিনা ইসমাইল ও মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর।

শ্রদ্ধা নিবেদন শেষে অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীরের সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় পরিচালকবৃন্দ, উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, মো. আনোয়ারুল ইসলাম, শ্যামল কৃষ্ণ সাহা ও রেজিনা পারভীন, মহাব্যবস্থাপকগণ, উর্ধ্বতন নির্বাহীগণ, অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানগণ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকার বাইরে ব্যাংকের বিভিন্ন শাখা ও কার্যালয় স্থানীয় প্রশাসনের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচিতে অংশ নেন।

 




সাতদিনের সেরা খবর

অর্থ-বাণিজ্য - এর আরো খবর

দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

৭ অগাস্ট, ২০২৩ ০৯:১৫ পূর্বাহ্ন

এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

৭ অগাস্ট, ২০২৩ ০৯:১৫ পূর্বাহ্ন