শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে ভ্যান চালক মিস্টারকে পৌরসভার পক্ষ থেকে সংবর্ধণা

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৪ অগাস্ট, ২০২৩ ০৯:৪০ পূর্বাহ্ন

    শিবগঞ্জে ভ্যান চালক মিস্টারকে পৌরসভার পক্ষ থেকে সংবর্ধণা

    ভ্যানচালক মিস্টার আলি নিজ অর্থায়নে ভাঙ্গা রাস্তা সংস্কারের মাধ্যমে জন সেবা করেন শিরোণামে দৈনিক ইত্তেফাক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশিত হওয়ায় শিবগঞ্জ পৌরসভার পক্ষ থেকে তাকে ক্রেস্ট প্রদান ও আর্থিক সহায়তার মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়েছে। ৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় শিবগঞ্জ পৌরসভা মিলনায়তনে  তার হাতে ক্রেস্ট ও আর্থিক সহায়তা তুলে দেন শিবগঞ্জ পৌরমেয়র সৈয়দ মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেন, সচিব মোবারক হোসেন, সাংবাদিক নাহিউজ্জামান, পৌরসভার কর্মচারী হিমেল,জিন্নাত আলি, ভুলু মেম্বার সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

    এ সময় পৌরমেয়র সৈয়দ মনিরুল ইসলাম বলেন, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই,পাইলে পাইতে পারো অমূল্য রতন। প্রবাদ বাক্যটির বাস্তব রূপ দান করেছেন উপজেলার মনাকষা ইউনিয়নের অজোপাড়া পোড়াডিহি গ্রামের মৃত সাজেমান আলির ছেলে মিস্টার আলি। যিনি একজন গরীব ভ্যান চালক হয়েও নিজের উপার্জিত অর্থ দিয়ে ভাঙ্গা রাস্তা মেরামত করে জনসেবা করেছেন দীর্ঘ  ১২বছর। তিনি আরো বলেন আমরা তার ভাল কাজের জন্য তার কাছে কৃতজ্ঞতা জানাই।

    তিনি বলেন, আমরা মিস্টার আলির সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ। এ সময় পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে মিস্টার আলি দীর্ঘ  ১২ ধরে নিজে ভ্যান চালানোর অর্থ সংসারে খরচ না করে মনাকষা, বিনোদপুর, শ্যামপুর ও দূর্লভপুর সহ বিভিন্ন  ইউনিয়নের ভাঙ্গা রাস্তা মেরামতে করে আসছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৪ অগাস্ট, ২০২৩ ০৯:৪০ পূর্বাহ্ন