শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঢাবিতে এক হাজার আসন কমানোর সুপারিশ ডিনস কমিটির

    নিজস্ব প্রতিবেদক

    ৫ জানুয়ারী, ২০২২ ১০:৩৯ অপরাহ্ন

    ঢাবিতে এক হাজার আসন কমানোর সুপারিশ ডিনস কমিটির

    শিক্ষার গুণগত মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কিছু বিভাগে আসন সংখ্যা কমানোর সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। তাদের এই সুপারিশ পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিলে উত্থাপন করা হবে। সেখানে সুপারিশ অনুমোদন হলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তির ক্ষেত্রে প্রায় এক হাজার আসন কমবে।

    আজ বুধবার (সন্ধ্যায়) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় আসন কমানোর এ সুপারিশ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

    সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং বিভিন্ন অনুষদের ডিন উপস্থিত ছিলেন।

    সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান বলেন, ‘শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের সুপারিশের ভিত্তিতে কলা অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের কিছু আসন কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত যেসব বিভাগের চাহিদা কমেছে এবং শিক্ষার্থী সংখ্যার প্রয়োজনও কম, সেসব বিভাগে আসন কমানোর সুপারিশ করা হয়েছে। অ্যাকাডেমিক সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

    এদিকে, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার গুণগত মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা ও সামর্থ এবং জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আসন সংখ্যা পুনর্নির্ধারণ বিষয়ে ডিনস কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট ও অনুষদসমূহের চাহিদা/প্রস্তাব পর্যালোচনা করা হয় এবং ভর্তির ক্ষেত্রে যৌক্তিক আসন সংখ্যা নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়ন করা হয়। এই সুপারিশ অনুমোদনের জন্য পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় পেশ করা হবে।

    অ্যাকাডেমিক কাউন্সিলে সুপারিশ অনুমোদন হলে আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে পুনর্নির্ধারিত আসন অনুযায়ী শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ৫ জানুয়ারী, ২০২২ ১০:৩৯ অপরাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ৫ জানুয়ারী, ২০২২ ১০:৩৯ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৫ জানুয়ারী, ২০২২ ১০:৩৯ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ৫ জানুয়ারী, ২০২২ ১০:৩৯ অপরাহ্ন