শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • তিন দফা দাবিতে পিরোজপুরে জামায়াতের বিক্ষোভ

    পিরোজপুর প্রতিনিধি

    ৩১ জুলাই, ২০২৩ ১০:২৩ পূর্বাহ্ন

    তিন দফা দাবিতে পিরোজপুরে জামায়াতের বিক্ষোভ

    আজ সোমবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন, আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানসহ কারাবন্দি নেতৃবৃন্দ এবং ওলামায়ে কেরামের মুক্তি" ও দ্রব্যমূলের উর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পিরোজপুর সদর হাসপাতালের সম্মুখ থেকে বের হয়ে সিইও অফিস মোড়ে গিয়ে শেষ হয়।

    বিক্ষোভ মিছিল থেকে  কেয়ারটেকার সরকারের দাবি ,ডাক্তার শফিকুর রহমানসহ কারারুদ্ধ নেতৃবৃন্দের মুক্তির দাবি ,ও কারারুদ্ধ আলেম ওলামাদের মুক্তির দাবি জানানো হয়।

    দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে ,প্রভৃতি মুহুর্মুহু স্লোগানে ভোরের পরিবেশ প্রকম্পিত হয়ে ওঠে। মিছিল শেষে সিইও অফিস মোড়ে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ জহিরুল হক, পৌর আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, সদর আমীর মাওলানা আব্দুল হালিম, মাওলানা রাকিবুল হাসান, শিবির নেতা অহিদুল ইসলাম মা'জ প্রমূখ।

    বক্তব্যে নেতৃবৃন্দ দেশ পরিচালনায় জনগণ যাতে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সরকার গঠন করতে পারে সেই পরিবেশ সৃষ্টির জন্য অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ "কেয়ারটেকার সরকারের" অধীনে নির্বাচনের ব্যবস্থা করার জোর দাবি জানান। বক্তারা আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানসহ কারাবন্দী সকল নেতৃবৃন্দ এবং সকল ওলামায়ে কেরামের মুক্তির দাবি জানান। এছাড়াও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের কার্যকর ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়।

    এদিকে গত ২৯ জুলাই ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল করার জন্য পিরোজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবহিতকরণ পত্র প্রদান করা হলে ঐদিন রাতে জামায়াতের জেলা আমীর, জেলা সেক্রেটারিসহ নেতৃবৃন্দের বাসায় বাসায় গিয়ে পুলিশের পক্ষ থেকে ৩০ তারিখের বিক্ষোভ মিছিল করতে নিষেধ করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৩১ জুলাই, ২০২৩ ১০:২৩ পূর্বাহ্ন