শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ৩১ জুলাই, ২০২৩ ০৬:০৮ পূর্বাহ্ন

    মানিকগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা  প্রশাসনের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস  ২০২৩ পালন করা হয়েছে।

    রোববার (৩০ জুলাই) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে  বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা  এবং রচনা ও চিত্রাংকন   প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সার্টিফিকেট, ক্রেস্ট   এবং বই বিতরণ করা হয়।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: হামিমুর রশীদের সঞ্চালনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমিন,  অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার,  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন মৃধা, জেলা শিক্ষা অফিসার বীর মুক্তিযোদ্ধা মমিনউদ্দিন খান ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান  লক্ষী চ্যাটার্জি।
    সাতটি উপজেলা অনুরূপ কর্মসূচি পালন করা হয়েছে বলে জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন জানান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩১ জুলাই, ২০২৩ ০৬:০৮ পূর্বাহ্ন