শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ীতে নবাগত পুলিশ সুপারের যোগদান

    রাজবাড়ী প্রতিনিধি

    ২৮ জুলাই, ২০২৩ ০৯:০৩ অপরাহ্ন

    রাজবাড়ীতে নবাগত পুলিশ সুপারের যোগদান

    গতকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) জিএম আবুল কালাম আজাদ, পুলিশ সুপার হিসেবে রাজবাড়ী জেলায় যোগদান করেন। ইতোপূর্বে তিনি সহকারি পুলিশ সুপার হিসেবে এপিবিএন-০৮, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), সার্কেল এএসপি হিসেবে মঠবাড়িয়া ও সিলেট, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পিরোজপুর ও খুলনা সফলতার সাথে দায়িত্ব পালন করেন। রাজবাড়ী জেলায় যোগদানের পূর্বে তিনি সিটিএসবি'র বিশেষ পুলিশ সুপার হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন।

    জিএম আবুল কালাম আজাদ, কুমিল্লা ক্যাডেট কলেজ হতে ইন্টারমিডিয়েট পাশ করেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের গর্বিত ছাত্র ছিলেন। বাংলাদেশ পুলিশে যোগদানের পর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস ডিগ্রী অর্জন করেন।

    জেলা পুলিশ, রাজবাড়ী পরিবারের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর