শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোয়ালন্দে মাদক মামলার আসামি গ্রেপ্তার

    গোয়ালন্দ থানা প্রতিনিধি

    ২৮ জুলাই, ২০২৩ ০৮:২৪ অপরাহ্ন

    গোয়ালন্দে মাদক মামলার আসামি গ্রেপ্তার

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে  থানা পুলিশের বিশেষ অভিযানে পূর্বের ৩টি মাদক মামলার আসামি মোঃ আলামিন সরদার (২৬) নামে এক মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

    গ্রেপ্তারকৃত মাদক কারবারি, রাজবাড়ী সদর উপজেলার বড় চর বেনীনগর, মেছোঘাটা এলাকার মোঃ আরমান সরদার এর ছেলে।

    শুক্রবার (২৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

    এর আগে বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এসআই সৈয়দ ইমামুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা কালে উপজেলাধীন দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীজ এর সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর দিয়ে মাহেন্দ্র গাড়ী যোগে রাজবাড়ী যাওয়ার সময় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।

    এ সংক্রান্তে গোয়ালন্দ ঘাট থানায় মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর