শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

    খেলাধুলা ডেস্ক

    ১৯ জুলাই, ২০২৩ ১১:২৪ পূর্বাহ্ন

    ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

    ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। মঙ্গলবার গ্রুপ ‘এ’তে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে বাংলাদেশ ২১ রানে হারিয়েছে আফগানিস্তান ‘এ’ দলকে। ১০০ রান করেন জয়।

    এই জয়ে  ৩ ম্যাচে ২ জয় ও ১টি হারে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে ‘এ’ গ্রুপে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। ৩ ম্যাচে ৪ পয়েন্ট আছে আফগানিস্তানেরও। বাংলাদেশের চেয়ে রান রেটে পিছিয়ে দ্বিতীয়স্থানে আছে আফগানরা। ২ ম্যাচে ২ পয়েন্ট আছে শ্রীলংকার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকার জয় বা হার বাংলাদেশকে কোন সমস্যায় ফেলবে না।  

    কলম্বোর পি সারা ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ । ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ষষ্ঠ ওভারে ৩৪ রানে ৩ উইকেট হারায় তারা। মোহাম্মদ নাইম ১৮, তানজিদ হাসান ৯ ও অধিনায়ক সাইফ হাসান ৪ রানে ফিরেন।
    চতুর্থ উইকেটে ১১৭ রানের জুটি গড়ে বাংলাদেশকে  শুরুর চাপ মুক্ত করেন  জাকির হাসান ও জয়। ৬টি চার ও ২টি ছক্কায় ৭২ বলে ৬২ রান করে থামেন জাকির।

    জাকির ফেরার পর সৌম্য সরকারের সাথে ৭৯ রান তুলেন জয়। মারমুখী মেজাজে খেললেও হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে  ৩টি করে চার-ছক্কায় ৪২ বলে ৪৮ রানে আউট হন সৌম্য।

    ৪৬তম ওভারের শেষ বলে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন জয়। এজন্য ১১৩ বল খেলেন তিনি। সেঞ্চুরি পাবার পরই বিদায় নেন তিনি। ১১৪ বল খেলে ১২টি চার ও ২টি ছক্কায় ১০০ রান করেন জয়।

    শেষদিকে মাহেদি হাসানের ১৯ বলে ঝড়ো ৩৬ ও রাকিবুল হাসানের ১২ বলে ১৫ রানের কল্যাণে ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৮ রানের সংগ্রহ পায়  বাংলাদেশ। আফগানিস্তানের মোহাম্মদ সেলিম ৪টি উইকেট নেন।

    জবাবে টপ অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় ৪১ ওভার পর্যন্ত লড়াইয়ে ছিলো আফগানিস্তান। ৪১ ওভার শেষে আফগানদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২১৭ রান। কিন্ত শেষ ৯ ওভারে নিজেদের মেলে ধরতে পারেনি আফগান ব্যাটাররা। এতে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৭ রান তুলে ম্যাচ হারে তারা। দলের পক্ষে রিয়াজ হাসান ৭৮ ও বাহির শাহ অপরাজিত ৫৩ রান করেন। বাংলাদেশের তানজিম হাসান সাকিব ৩টি, সৌম্য সরকার-রাকিবুল হাসান ২টি করে উইকেট নেন।
    আগামী ২১ জুলাই থেকে সেমিফাইনাল পর্ব শুরু হবে।

     




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ১৯ জুলাই, ২০২৩ ১১:২৪ পূর্বাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ১৯ জুলাই, ২০২৩ ১১:২৪ পূর্বাহ্ন