শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ী বিএনপির কার্যালয় দখল নিয়ে দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ

    রফিকুল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি

    ১৯ জুলাই, ২০২৩ ০৫:৪৩ পূর্বাহ্ন

    রাজবাড়ী বিএনপির কার্যালয় দখল নিয়ে দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ

    কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয় দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    দলীয় সূত্র জানায়, সাবেক জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ও নাসিরুল হক সাবুর অনুসারীরা পদযাত্রা উপলক্ষে পার্টি অফিসে ঢোকার চেষ্টা করেন। এসময় সালমা হোটেলের সামনে বাধা দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আসলাম মিয়ার অনুসারীরা।এসময় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

    এ সময় দুই গ্রুপের নেতা কর্মিরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।পরে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ।লাঠি ইটপাটকেলের আঘাতে জেলা বিএনপির নেতা আফসার আলী সরদার,আবুল হোসেন গাজী, সাবেক ছাত্রদল নেতা তুহিনুর রহমানসহ ১০ জন নেতাকর্মী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় হারুন অনুসারীরা বলেন, দলীয় কার্যালয়ে থাকা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ও তারেক জিয়া ছবি ভাঙচুরসহ পদদলিত করে। এবং পাটি অফিসে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেল ও দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়।পরে হারুন ও আসলাম অনুসারীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন।

    জেলা বিএনপির আহ্বায়ক আইনজীবী লিয়াকত আলী বলেন,একটি স্বার্থান্বেষী মহল প্রথম থেকেই তিনিসহ হারুন ও আসলামকে বাম চোখে দেখা শুরু করেন। তাদের সমঝোতার আহ্বানে সাড়া না দিয়ে চর দখল করার মতো পার্টি অফিস দখল করার চেষ্টা করেছে।রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন,পার্টি অফিসে যাওয়ার সবার অধিকার রয়েছে। মূলত পার্টি অফিসেই তাদের ওপর হামলা করা হয়েছে।

    রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন বলেন,তাদের (বিএনপি) অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে।সংঘর্ষের সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ জুলাই, ২০২৩ ০৫:৪৩ পূর্বাহ্ন